সুরা প্রেমীদের জন্য সুখবর, কোন কোন রাজ্যে অনলাইনে মদের হোম ডেলিভারি?

সুরা প্রেমীদের জন্য সুখবর। বাড়িতে বসে এবার অর্ডার দেওয়া যাবে পছন্দ মতো সুরা৷ কারণ, বিগবাস্কেট, জোমাটো, সুইগি এবার সুরাও বাড়িতে পৌঁছে দেবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় সুরার হোম ডেলিভারিতে সম্পূর্ণ ছাড়পত্র আছে৷ এবার এই রাজ্যগুলিও সম্পূর্ণ ছাড়পত্র দিতে চলেছে। তেমনই ভাবনাচিন্তা চলছে।

সুইগি, বিগবাস্কেট এবং জোমাটোর মতো প্ল্যাটফর্মগুলি শীঘ্রই বিয়ার, ওয়াইন এবং লিকারের মতো কম অ্যালকোহলযুক্ত পানীয় সরবরাহ করবে। বাদ যাবে না অ্যালকোহলও।

Home delivery of liquor

ছবি সৌজন্য- pexels

এই তথ্য পাওয়া গিয়েছে। নয়া দিল্লি, কর্ণাটক, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাড়ু, গোয়া এবং কেরলের মতো রাজ্যগুলিতে এই পরিষেবা শুরু হতে পারে। এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিশেষত বড় শহরগুলিতে এই বিষয়ে ভাবনাচিন্তা চলছে। যারা মদ্যপানে অভ্যস্ত, যারা খাবারের সঙ্গে অ্যালকোহল গ্রহণ করে, তাদের জন্য এই পরিষেবা অত্যন্ত আকর্ষণীয় হতে পারে। এছাড়াও অনেক বয়স্ক পুরুষ ও মহিলারাও মদ্যপান করে থাকেন৷ তারা দোকান থেকে অ্যালকোহল কিনতে অস্বস্তিতে পড়েন। এই সব দিক খতিয়েই এমন ভাবনাচিন্তা করা হচ্ছে।

মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং অসমে করোনা, লকডাউন চলাকালীন অস্থায়ীভাবে মদ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তাতে একাধিক বিধিনিষেধ ছিল। পরে বাড়িতে অনলাইনে মদ সরবরাহ বন্ধ করার নির্দেশ আসে৷ পশ্চিমবঙ্গ ও ওড়িশায় অনলাইন মদ বিক্রিতে সম্পূর্ণ ছাড়পত্র দেয়। তথ্য বলছে, অনলাইন ডেলিভারি পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বিক্রয় ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি করেছে।

পাব চেইন দ্য বিয়ার ক্যাফের প্রধান নির্বাহী রাহুল সিংয়ের মতে, অনলাইন পরিষেবা চালু হলে একাধিক সুবিধা হবে। রাজ্যগুলিতে গ্রাহকদের সংখ্যা বাড়বে। গ্রাহক সংখ্যা নিশ্চিত হবে। অর্থনৈতিক আয় বাড়ার সসম্ভাবনাও থাকছে। মদ বিক্রিতে নিয়ন্ত্রণ থাকবে।

অনলাইনে এখন খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র অর্ডার করা হয়। শহর ও শহরতলিতে সেই প্রবণতা এখন অনেকটাই বাড়ছে। সেই দিকে লক্ষ্য রেখেই কি এবার এইসব রাজ্য অনলাইন মদ বিক্রির দিকে হাঁটতে চলেছে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+