FMCG Products: সংসারের খরচ বাড়বে আরও! সাবান, তেল থেকে চা-কফি, দাম বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের
Budget 2025: শনিবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেটে সুরাহা হবে কি না তার প্রহর গুনছেন মধ্যবিত্তরা (Middle Class)। এদিকে তার আগেই মাথাব্যথা বাড়াল ভারতের এফএমসিজি সেক্টরের (FMCG Sector) কোম্পানিগুলির থেকে মেলা তথ্য। শীঘ্রই বেশকিছু ভোগ্য পণ্যের দাম বাড়তে চলেছে বলে ইঙ্গিত।
নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন সাবান, টুথপেস্ট, রান্নার ভোজ্য তেল, চা, কফি, ফ্রুটজুসের দাম বাড়তে পারে। নতুন করে এসমস্ত দ্রব্যের দাম বাড়াতে পারে এফএমসিজি ওরফে ফাস্ট মুভিং কনজিউমার গুডস প্রস্তুতকারী সংস্থাগুলি। প্যাকেটজাত বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে বলে আভাস দিয়েছে দেশের FMCG সেক্টরের HUL, Dabur -এর মতো বড় কোম্পানিগুলি।

এফএমসিজি কোম্পানিগুলির মুনাফার ৬০ শতাংশই শহুরে বাজার থেকে আসে। ২০২৪ এর শুরুতে ভারতের বাজারে বিভিন্ন প্যাকেটজাত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছিল। সেবারে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল। ২০২৫ সালেও একইভাবে দাম বাড়তে পারে বলে আশঙ্কা। যেসব জিনিসের দাম সবচেয়ে বাড়তে পারে তা হল সাবান, চুলের তেল, চকোলেট ও বিস্কুটের।
কিন্তু দাম বৃদ্ধির নেপথ্যে কোন কারণ? এফএমসিজি কোম্পানিগুলির দাবি, কাঁচামালের দাম ব্যাপক চড়া হয়েছে। সাপ্লাই চেনে খরচ বেড়েছে, মুনাফায় ঘাটতি ও জলবায়ুর পরিবর্তনের জেরে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেকটাই দামী হয়ে গিয়েছে। ন্যুনতম মুনাফা বজায় রাখতে তাই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
২০২৫-২৬ এর বাজেটে ভোগব্যয় বাড়ানোর পথে একাধিক পদক্ষেপ কেন্দ্র নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো হতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। কিন্তু চাহিদা বাড়লেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে আদতে নিটফল শূন্য। সেক্ষেত্রে মধ্যবিত্তের সুরাহা দূর, উল্টে পকেটে টান পড়তে পারে।
মুদ্রাস্ফীতির সঙ্গে লড়ছেন আপামর মধ্যবিত্ত। আর এমন সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা। ভোগব্যয় বাড়ার পরিবর্তে উল্টে কমে যেতে পারে যার জেরে। দেশের জিডিপির ৫৫ থেকে ৬০ শতাংশই অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভর করে। অর্থাৎ ২০২৫-২৬ সালের বাজেট নিয়ে ভালো-মন্দের কাঁটাছেড়া যাই হোক না কেন, মধ্যবিত্তের কপালের ভাঁজ এখনই দূর হচ্ছে না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications