Gold Price: বিয়ের মরশুম এগিয়ে আসতেই রেকর্ড ছুঁল সোনার দাম

বিয়ের মরশুম এগিয়ে আসছে। চৈত্র পার হলেই বৈশাখ। আর বৈশাখ মাস থেকেই পর পর বিয়ে শুরু হয়ে যাবে। আর সেই বিয়ের মরশুমের আগেই রেকর্ড জায়গায় পৌঁছে গিয়েছে সোনার দাম। ৬১,০০০ টাকা হয়ে িগয়েছে সোনালি ধাতুর দাম।

ভারতে শুভ কাজ মানেই সোনা লাগে। আর বিয়ে, অন্নপ্রাসনে তো সোনা মাস্ট। ভারতীয় মহিলারাও সোনা পরতে ভালবাসেন। সোনাকে সেকারণে স্ত্রীধন বলা হয়ে থাকে। কিন্তু এই সোনার দাম বাড়তে বাড়তে যে জায়গায় পৌঁছে গিয়েছে তাতে সোনার গয়না কেনার আগে দশবার ভাবতে হবে। ১০ গ্রাম সোনার দাম এখন ৬১ হাজার টাকা। এতটা দাম বৃদ্ধি এর আগে কখনও হয়নি।

সোনার দাম বাড়ল

সোনার দামে এই রেকর্ড বৃদ্ধির নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ব্যপক হারে বেড়েছে। তার জেরে ভারতীয় বাজারেও সোনার দাম অগ্নিমূল্য হয়ে গিয়েছে। ভারতে সোনার দাম বেড়ে হয়েছে ৬১ হাজার। ১০ গ্রাম সোনার দাম ৬১ হাজার হয়ে গিয়েছে। গতকাল অর্থাৎ বুধবার সোনার দাম ছিল ৬০,৯৭৮ টাকা। সেটা লক্ষ্মীবারে আরও বেড়ে গিয়েছে।

৬১,০০০-এ পৌঁছে গিয়েছে সোনার দাম

এর অন্যতম কারণ আমেরিকার বাজারে মন্দা। আমেরিকায় ডলারের দাম পড়েছে। যার জেরে সোনার দাম বেড়েছে। আমেরিকায় কর্মসংস্থানে হঠাৎ ধাক্কা এসেছে সেকারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যদিও টাকার দামে গত কয়েক মাসে লাগাতার পতন হলেও গত কয়েক সপ্তাহ ধরে টাকার দাম ডলারের তুলনায় বেড়েছে। ৩৩ পয়সা বেড়েছে টাকার দাম।

বিয়ের মরশুমের আগে বাড়ল সোনার দাম

সোনার দাম বাড়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতারি। গত ২ দিন ধরে আমেরিকার রাজনৈিতক মহলে চরম অস্থিরতা তৈরি হয়েছিল। হাশ মানি মামলায় গ্রেফতার হন ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর বিরুদ্ধে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েল যে অভিযোগ করেছিলেন সেটা একেবারেই ধোপে টেকেনি। গ্রেফতারির কয়েক ঘণ্টা পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়। উল্টে স্টর্মি ড্যানিয়েলকে ট্রাম্পের আইনি লড়াইয়ের খবর দিতে বলেছে কোর্ট।

আন্তর্জাতিক কারণেই সোনার দাম বেড়েছে

আমেকিকার এই রাজনৈতিক পরিস্থিতির কারণেই সোনার দামে হঠাৎ এই বৃদ্ধি বলে দাবি করেছেন গবেষকরা। সোনার দামের এই হঠাৎ বৃদ্ধিতে লাভের বদলে ক্ষতিই দেখছেন কলকাতার স্বর্ণ ব্যবসায়ীরা। সামনেই বিয়ের মরশুম। তার মাঝে যদি সোনার দাম এতটা বেড়ে যায় তাহলে মানুষ সোনা কেনা কমিয়ে দেবেন। তাতে তাঁদেরই ব্যবসার অনেকটা ক্ষতি হবে বলে মনে করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+