লক্ষ্য ২৫ বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করা! গুজরাত গ্লোবাল সামিটে গ্যারান্টির কথা স্মরণ করালেন মোদী

লক্ষ্য হল দেশের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করার সময় ভারতকে উন্নত দেশে পরিণত করা। এদিন গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাত গ্লোবাল সামিটে ভাষণ দেওয়ার সময় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছে। এখন ভারত আগামী ২৫ বছরের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ক্রমবর্ধমান স্টার্টআপ সংস্কৃতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন ভারতে একলক্ষের বেশি স্টার্টআপ রয়েছে।

ভাইব্রেন্ট গুজরাত গ্লোবাল সামিট অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের জন্য বিশ্বের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ভারত এবং সংযুক্ত আরব আমীরশাহি ফুড পার্কের উন্নয়ন ও নব রূপায়ণযোগ্য শক্তিতে সহযোগিতা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের জন্য বেশে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন, সংযুক্ত আরব আমীরশাহির কোম্পানিগুলি দেশের বন্দর পরিকাঠামোর উন্নয়নে বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। দু'দেশ তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Narendra Modi

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। যেখানে ১০ বছর আগে ভারত ছিল ১১ তম স্থানে। আজ বিশ্বের প্রতিটি বড় রেটিং এজেন্সি অনুমান করে আগামী কয়েক বছরে ভার বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির একটি হয়ে উঠবে। তিনি বলেন, এই পরিস্থিতি এমন একটা সময়ে তৈরি হয়েছে, যে সময় পৃথিবী অনেক অনিশ্চয়তায় ঘেরা। সেই সময় ভার বিশ্বে আস্থার নতুন রশ্মি হিসেবে আবির্ভূত হয়েছে।

জনগণের উদ্দেশে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বিশ্বের পরিবর্তনশীল অবস্থা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আজ ভারত দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় বিশ্বমিত্রের ভূমিকায় এগিয়ে চলেছে। তিনি বলেছেন, ভারত বিশ্বকে আস্থা দিয়েছে, আমরা সাধারণ লক্ষ্য নির্ধারণ করতে পারি এবং আমরা লক্ষ্য অর্জন করতে পারি। বিশ্বের কল্যাণের জন্য ভারতের প্রতিশ্রুতি, আনুগত্য, প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম আজকের বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করেছে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিশ্ব ভারতকে স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, একটি বিশ্বস্ত বন্ধু এবং জনকেন্দ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার হিসেবে দেখে। বিশ্বের মঞ্চে ভারতের গুরুত্বপূর্ণ ভূমি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সহযোগিতা শ্রম বিশ্বকে স্থিতিশীল করে তুলেছে।

প্রধানচমন্ত্রী মোদী বিশ্বের দেশগুলিকে অভিন্ন উদ্দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাতের গান্ধীনগরে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের যৌথ লক্ষ্্য থাকতে পারে এবং একসঙ্গে তা অর্জন করা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+