লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন! টার্গেট বেঁধে দিল উত্তর প্রদেশের যোগী সরকার
পরিকাঠামো উন্নয়ন, আর্থিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে লক্ষ্যমাত্রা যোগী সরকারের। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজ্যের বেসিক এডুকেশন ডিপার্টমেন্টকে নতুন লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সম্প্রতি হওয়া পর্যালোচনা বৈঠকে এই লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে।

'নিপুন' স্কুলের মর্যাদা অর্জন করতে হবে
শিক্ষায় উন্নতিতে সরকারের দেওয়া লক্ষ্যমাত্রা অনুসারে ২০২৩ সালের মধ্যে ৪৪ হাজার প্রাথমিক বিদ্যালয়কে 'নিপুন' স্কুলের মর্যাদা অর্জন করতে হবে। অন্যদিকে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে 'নিপুন' ব্লক তৈরির লক্ষ্যমাত্রাও রাখা হয়েছে। অর্থাৎ ৭৫ টি 'নিপুন' ব্লক তৈরি করতে হবে। বেসিক এডুকেশন ডিপার্টমেন্টকে দেওয়া নির্দেশ অনুসারে প্রত্যেকটি এআরপিকে সামনের জিসেম্বরের মধ্যে ১০ টি স্কুল নিপুন স্কুলের পর্যায়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে ১০০ শতাংশ ক্লাস যেমন নিশ্চিত করার কথা বলা হয়েছে, ঠিক তেমনই স্কুল ভিত্তিক মূল্যায়নের কথাও সরকারি নির্দেশিকায় বলা হয়েছে।

নিপুন ভারত মিশনের লক্ষ্য
নিপুন ভারত মিশনের লক্ষ্যমাত্রা হল ২০২৬-২৭ সালের মধ্যে গ্রেড থ্রির শেষে দেশের প্রত্যেক শিশুকে বাধ্যতামূলক মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাতাত্ত্বিকতা অর্জন করতে হবে। কেন্দ্রের টাকায় সমগ্র শিক্ষার প্রকল্পের অধীনে এই কাজ করা হচ্ছে। এই প্রকল্পে শিশুদের শিক্ষাদানের পাশাপাশি তাদের স্কুলে ধরে রাখার ওপরে নজর দেওয়া হবে।

সরকারের চেষ্টা ও সাফল্য
সরকারি তরফে বলা হয়েছে, স্কুলগুলির নির্ধারিত মান বজায় রাখতে সরকারি পর্যায়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। গত নভেম্বর-ডিসেম্বরে নিপুন অ্যাসেসমেন্ট টেস্ট ২০১৮ সম্পন্ন হয়েছে। সেখানে ৮০ শতাংশের বেশি ছাত্রছাত্রীর উপস্থিতি রেকর্ড করা হয়েছে। এই পরীক্ষায় ১৪ শতাংশ ছাত্রছাত্রী ৯০ শতাংশের বেশি, ২১ শতাংশ ছাত্রছাত্রী ৭৫ থেকে ৯০ শতাংশ এবং ১৭ শতাংশ ছাত্রছাত্রী ৬০ থেকে ৭৫ শতাংশ নম্বর পেয়েছে। এক্ষেত্রে শীর্ষে থাকা ৫ জেলা হল বারাণসী, হালুর, বস্তি, জৌনপুর এবং গৌতম বুদ্ধনগর।

দেওয়া হয়েছে রিপোর্ট কার্ড
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সব ছাত্রছাত্রীকে রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে। মার্চ-এপ্রিল ২০২৩-এ দ্বিতীয় মূল্যায়ন আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে যোগী সরকার শিক্ষার মানোন্নয়ে পিএম শ্রী প্রকল্পের সাহায্য নেওয়ার কথা জানিয়েছিল। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যে প্রায় ১৭০০ স্কুলকে পিএম শ্রী প্রকল্পের অধীনে আপগ্রেড করা হবে। উত্তর প্রদেশের ২০২৩-এর বাজেটে এর জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ীর এর মধ্যে প্রায় ৫০০ কোটি টাকা বেসিক এডুকেশনে এবং ৫০০ কোটি টাকা মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ব্যয় করা হবে।












Click it and Unblock the Notifications