লক্ষ্য প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ১০০ শতাংশ হাজিরা! শুরু যোগী সরকারের স্কুল চলো অভিযান ২০২৩-২৪

উত্তর প্রদেশে শুরু স্কুল চলো অভিযান। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ১০০ শতাংশ উপস্থিতির লক্ষে এদিন থেকে শুরু এই অভিযান। লোকভবনে এই অনুষ্ঠান শুরুর মঞ্চে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ১০০ শতাংশ উপস্থিতির লক্ষ্যে উত্তর প্রদেশ সরকার প্রতিবছরই এই প্রচার চালানো হয়।

লক্ষ্য প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ১০০ শতাংশ হাজিরা! শুরু যোগী সরকারের স্কুল চলো অভিযান ২০২৩-২৪

গত বছরের এপ্রিলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শ্রাবস্তী থেকে এই প্রচার শুরু করেছিলেন। গত ৪ বছরের যে সব শিশু কিংবা কিশোর স্কুল ছেড়ে চলে গিয়েছে তাদেরকে ফের নথিভুক্ত করার টার্গেটও নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এর মধ্যে বহু সংখ্যক শিশুকে স্কুলে ভর্তি করাতে সফলও হয়েছে রাজ্য সরকার। এরপরেও এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৭-১৬ বছরে প্রায় ৩.৫ শতাংশ শিশু-কিশোরকে এখনও নথিভুক্ত করা যায়নি। নতুন করে প্রচার চালিয়ে যোগ সরকার এইশব শিশু-কিশোরদের পের স্কুলে ফেরানোর চেষ্টা করবে।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে উত্তর প্রদেশের ডিজি স্কুল এডুকেশন বিজয় কিরণ আনন্দ জানিয়েছেন, সরকারি স্কুলগুলিতে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রীদের নথিভুক্ত করার ক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছে উত্তর প্রদেশ। যেসব শিশু বাকি রয়ে গিয়েছে, তাদেরও ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ওই আধিকারিক আরও জানিয়েছেন ইতিমধ্যে চারলক্ষ শিশুকে চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের প্রচারের অংশ হিসেবে শিক্ষক-শিক্ষিকারা স্কুল ছুট শিশু-কিশোরদের বাড়িতেও যাবেন। এব্যাপারে বিশেষ করে ছাত্রীদের বাড়ি যাওয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ছাত্রীদের স্কুলে পাঠালে অভিভাবকরা যে ১২০০ টাকা করে পাবেন, সেব্যাপারেও তাদেরকে বলা হবে। এই টাকা তারা স্কুলের পোশাক, জুতো, মোজা এবং অন্য জিনিসপত্র কিনতে পারবেন।

একইসঙ্গে শিক্ষা চৌপল সংগঠনের মাধ্যমে মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যও রাখা হয়েছে। ম্যাথ কিট, সায়েন্স কিট, লাইব্রেরির বাই এবং অন্য সামগ্রির মাধ্যমে শ্রেণিকক্ষে যে পরিবর্তন হচ্ছে, তা নিয়েই অভিভাবকদের সতর্ক করা হবে।

উত্তর প্রদেশ সরকারের স্কুল চলো প্রচারে মডেল স্কুলগুলিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+