সমকামীদের 'স্বাভাবিক' বানাতে কেন্দ্র গড়ার পরিকল্পনা গোয়া মন্ত্রীর
পানাজি, ১৩ জানুয়ারি : সমকামীদের 'আরোগ্য' কামনায় এবং তাঁদের 'স্বাভাবিক' জীবনে ফিরিয়ে আনতে এবার কেন্দ্র তৈরির কথা ভাবছেন গোয়ার মন্ত্রী রমেশ তলওয়াড়কর। আর মন্ত্রীর এহেন চিন্তাভাবনার শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।
৩৭৭ ধারা সম্পর্কিত অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে
গোয়ার বিজেপি নেতৃত্বাধীন সরকারের ক্রীড়া এবং যুবকল্যাণমন্ত্রী রমেশ তলওয়াড়কর বলেন, "আমরা এলজিবিটি (সমকামী) যুবদের স্বাভাবিক জীবনে ফেরাতে চাই। মদ ছাড়ানোর জন্য যেমন কেন্দ্র থাকে আমরা সেরকমই কেন্দ্র তৈরি করব সমকামীদের জন্য। আমরা সেখানে তাদের প্রশিক্ষণ দেব, ওষুধও দেওয়া হবে তাদের।"

এখানেই শেষ নয়, তলওয়াড়কর বলেন, যুবদের নিয়ে সরকারের নীতি রিপোর্ট অনুযায়ী, আমাদের বিশেষ লক্ষ্য নাবালক অপরাধী, মাদকাশক্ত যুব, অভিবাসী যুব, ভৌগলিক দিক থেকে অনগ্রসর যুব, পাশাপাশি সমকামী সম্প্রদায়ের বিষয়ে বিস্তারিত সমীক্ষা যাতে আমরা তাদের সমস্যা বুঝতে পারি, ও সমাধানের পথে যেতে পারি।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে যোগগুরু বাবা রামদেবও সমকামিতাকে 'অসুখ' বলে ব্যাখ্যা করেছিলেন। বলেছিলেন ব্যায়ানের মাধ্যমে এই সমস্যার নিরাময় সম্ভব।

তলওয়াড়করের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সমাজকর্মীরা। একাংশের মত, সমকামীদের জন্য কেন্দ্র তৈরি করে তাদের প্রশিক্ষণ, চিকিৎসা এবং ওষুধ দেওয়ার কথা বলে দেশের নয়া আইনকে অবজ্ঞা করছেন মন্ত্রী। বিজেপির একের পর এক এধরণের মন্তব্যে মানুষের বিশ্বাস ভাঙতে শুরু করবে।

সমাজকর্মী হরিশ আইয়াররে কথায়, "এই প্রসঙ্গে বিজেপির অন্তত কোনও একজনের উচিত মন্তব্য করা। এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পরও যদি শীর্ষ নেতারা চুপ করে থারেন তার মানে তারাও এই বিষয়টিকে সমর্থ করছেন।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications