বিশ্বব্যাপী রফতানি জোয়ার ভারতীয় পণ্যের! নীতি আয়োগের রিপোর্টে শীর্ষস্থানে কোন কোন রাজ্য
গোটা বিশ্বে ভারতীয় পণ্য রফতানির ক্ষেত্রে শীর্ষস্থানে কোন কোন রাজ্য
জুনে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সাথে সেনা সংঘর্ষের পর ভারতীয় বাণিজ্য মানচিত্রে একাধিক বড়সড় পরিবর্তন এসেছে। পাশাপাশি বেজিংকে অর্থনৈতিক ভাবে বয়কটের রাস্তায় হাঁটতে গিয়ে একাদিক বাণিজ্যচুক্তিও বাতিল করা হয়েছে ভারতের তরফে। এদিকে ভারতের অঙ্গরাজ্য গুলির বাণিজ্য মানচিত্রে চোখ রাখলে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

কী বলছে নীতি আয়োগের রিপোর্ট ?
সূত্রের খবর, মহারাষ্ট্র শুধু অ্যান্টাসিড ট্যাবলেটই রফতানি করে বিশ্বজুড়ে প্রায় ১৯৮টি দেশে। এদিকে রাজস্থানের কাঠের আসবাবপত্র যায় প্রায় ১১১টি দেশে। বুধবার নীতি আয়োগ কর্তৃক ভারতীয় রফতানি বিষয়ক প্রকাশিত নতুন প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে। এই ক্ষেত্রে দেশের মধ্যে কোন রাজ্য কোন অবস্থায় রয়েছে সেই বিষয়েও বিশেষ তালিকা প্রকাশ করা হয় এই রিপোর্টে।

শীর্ষস্থানে রয়েছে উপকূলীয় রাজ্যগুলি
রাজ্যগুলির রফতানি সম্ভাবনা এবং কর্মক্ষমতার মূল্যায়নের ভিত্তিতে এই তালিকার শীর্ষে রয়েছে গুজরাট। এদিকে এই তালিকা উপকূলীয় রাজ্যগুলির আধিপত্যই সর্বাধিক লক্ষ্যণীয়। ভৌগলিক অবস্থানের আনুকূল্যে বাণিজ্যিক সুবিধার জন্যই উপকূলীয় রাজ্যগুলি শীর্ষ স্থানে রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, এই তালিকায় শীর্ষ আট রাজ্যের মধ্যে ছয়টিই উপকূলীয় রাজ্য।

দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র
গুজরাটের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এদিকে মোটর গাড়ি, সুতির টি-শার্ট, ডাম্পার এবং বাচ্চাদের পোশাক রফতানিতে বিশেষ জোর দেয় তামিলনাড়ুর মতো দক্ষিণের শিল্পোন্নত রাজ্যগুলি। এদিকে সোনার গহনা, খনিজ তেল রফতানিতে বিশেষ জোর দিতে দেখা যায় কেরলকে।

কৃষিজাত পণ্য রফতানি এগিয়ে কোন রাজ্য ?
এদিকে কৃষিজাত পণ্য, সামুদ্রিক সরঞ্জাম রফতানিতে জোর দেয় পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি। বাসমতি চাল রফতানিতে শীর্ষে রয়েছে পাঞ্জাব। এদিকে বোনলেস মাংস রফতানিতে বড় ভূমিকা রাখে উত্তরপ্রদেশ। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে বাসমতি চাল ও পোশাক রফাতানি ছাড়াও টার্বো জেট ইঞ্জিন এবং অন্যান্য গাড়ির যন্ত্রাংশ রফতানিতে সুনাম রয়েচে হরিয়ানা, কর্ণাটকের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications