'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র সংস্কারের সওয়াল! গুরুত্বপূর্ণ ভূমিকা ভারত নেবে বলেও মন্তব্য মোদীর
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের উপর জোরাল সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আজ বৃহস্পতিবার বিশ্ব গ্লোবাল কোভিড সামিটে বক্তব্য রাখেন তিনি। আর সেখানেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেন তিন
Global Covid Summit: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের উপর জোরাল সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আজ বৃহস্পতিবার বিশ্ব গ্লোবাল কোভিড সামিটে বক্তব্য রাখেন তিনি। আর সেখানেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কে আরও উদার বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা করার জন্য সংস্কার প্রয়োজন।
শুধু তাই নয়, সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার প্রয়োজন আছে বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। এক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও বিশ্বকে জানান তিনি।

জরুরি পরিস্থিতি নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?
নরেন্দ্র মোদী এদিন বলেন, ভবিষ্যতে স্বাস্থ্য জরুরী পরিস্থিতির মোকাবিলার জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রয়োজন। শুধু তাই নয়, গ্লোবাল সাপ্লাই চেন শুরু করার বার্তাও দেন তিনি। যাতে প্রত্যেকে সমানভাবে ওষুধ বা ভ্যাকসিন পেতে পারে। আর সে ক্ষেত্রে ভারত দায়িত্বশীল সদস্য দে হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেছেন মোদী। মোদীর আরও দাবি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়মে বদল আনতে হবে। আর একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে জানান প্রধানমন্ত্রী।

ভারতের রণনীতি!
করোনা পরিস্থিতিতে ভারত দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। এই প্রসঙ্গে মোদী বলেন, ভারতে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রণনীতি নিয়েছিল। বাজেটে স্বাস্থ্য ব্যবস্থায় সবথেকে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভ্যাকসিনেশন প্রক্রিয়া বিশ্বের সবথেকে বড় বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রায় ৯০ শতাংশ বয়স্ক এবং ৫০ মিলিয়নের বেশি বাচ্চাকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

৯৮ দেশকে ভ্যাকসিন দেওয়া হয়েছে-
পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি ভ্যাকসিন তৈরি করে। এই বছর পাঁচ বিলিয়ন ডোজ তৈরির ক্ষমতাও ভারত রাখে বলে বিশ্বকে জানান প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি আরও বলেন, ভারত ৯৮ টি দেশে 200 মিলিয়নেরও বেশি ডোজ সরবরাহ করেছে। প্রযুক্তিকে আরও মজবুত করা হচ্ছে বলেও মন্তব্য। প্রতিবেশী দেশেও এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতের অবদানের কথাও এদিন উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

চতুর্থ ওয়েভের আশঙ্কা আছে
ভারতে পরিস্থিতি ঠিক থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে বাড়তে শুরু করেছে করোনা পরিস্থিতি। এই অবস্থায় গবেষকরা বলছেন, চতুর্থ ওয়েভ আছড়ে পড়তে পারে। ফলে সতর্ক থাকাটা প্রয়োজন। আর সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এহেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications