মহামারী শুরুর সময় থেকে জাতির উদ্দেশ্যে মোদীর ভাষণগুলির রইল এক ঝলক
মহামারী শুরুর সময় থেকে জাতির উদ্দেশ্যে মোদীর ভাষণগুলির রইল এক ঝলক
রেকর্ড গড়ে ১০০ কোটি করোনা টিকাকরণের পরই শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সকাল ১০ নিজের বাসভবন থেকেই অনলাইনে এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। চিনের পরে ভারতই একমাত্র দেশ যারা ১ বিলিয়ন কোভিড টিকাকরণের মাইলফলকে পৌঁছেছে। ২০২০ সালে মহামারী শুরু হওয়ার পর এটি জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী মোদীর ১০ নম্বর ভাষণ। এর আগে মোদি বলেছিলেন, দেশের সামর্থ্য নিয়ে অনেকের সন্দেহ থাকা সত্ত্বেও অক্টোবর মাসের মধ্যেই টিকাকরণে রেকর্ড গড়বে ভারত৷
তারিখ অনুসারে কবে কী বললেন মোদী:

২২ অক্টোবর ২০২১-এর জাতির উদ্দেশ্যে ভাষণ
এদিন প্রধানমন্ত্রী বলেন ১০০ কোটি টিকাকরণের লক্ষমাত্রা স্পর্শ করা সারা দেশের সাফল্য। এজন্য সকলকে অভিনন্দ। এটা নতুন ভারতের চিত্র, নতুন ইতিহাসের তৈরি হল ভারতে। এটা প্রমাণ করে দেশ কঠিন সময়ে সাফল্যকে অর্জন করতে পারে। ভারত যে গতিতে ১০০ কোটি টিকাকরণ পার করেছে তা সব জায়গায় প্রশংসিত হচ্ছে। তবে এই টিকাকরণের লক্ষ্যমাত্র স্পর্শ করার লড়াই বা যাত্রপথ নিয়ে বিশেষ আলোচনা হয়নি। অন্য দেশগুলি বহুবছর ধরে টিকা তৈরিতে কাজ করেছে। এতদিন আমরা অন্য দেশ থেকে টিকা সংগ্রহ করতাম। ফলে করোনা মহামারী শুরু হওয়ার পরে হাজারো প্রশ্ন সামনে এসেছিল। কিন্তু আজকে এই একশো কোটি টিকাকরণ সব প্রশ্নের জবাব দিচ্ছে। পুরো বিশ্ব আজ এক শক্তিশালী ভারতকে দেখছে। ইতিহাসে ভারতের টিকাকরণ অভিযান এক অনন্য অধ্যায়। ভারতের মতো বড় দেশে কীভাবে টিকাকরণ অভিযান চলবে তা নিয়ে জল্পনা ছিল। তবে সেসব ছাপিয়ে ভারত এগিয়ে গিয়েছে। এবং একইসঙ্গে ভিআইপি সংষ্কৃতিকেও পিছনে ঠেলে দেওয়া গিয়েছে। দরিদ্র থেকে বিত্তশালী সকলে একইভাবে টিকা পেয়েছেন।
এত বড় দেশ, এত জনসংখ্যার দেশে টিকা পৌঁছনো সহজ ছিল না। কোন রাজ্যে কোন জেলায় কোন জেলায় কত টিকা পৌঁছতে হবে তা বৈজ্ঞানিকভাবে বিশেষজ্ঞরা ঠিক করেছেন।

জুন, ২০২১-এর জাতির উদ্দেশ্যে ভাষণ
এদিন মোদী সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করেছেন

২০ এপ্রিল, ২০২১-এর জাতির উদ্দেশ্যে ভাষণ
এদিন প্রধানমন্ত্রী কোভিড-১৯-এর ভয়বহ পরিস্থিতি সম্পর্কে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সাধারণকে সচেতন ও আস্বত করেন।

২০ অক্টোবর, ২০২০-এর জাতির উদ্দেশ্যে ভাষণ
কোভিড-১৯ প্রথম তরঙ্গের সময় মোদি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন এবং মানুষকে করোনাবিধি মানার বিষয়ে সতর্ক হতে বলেছিলেন৷

৩০ জুন, ২০২০ -এর জাতির উদ্দেশ্যে ভাষণ
এদিন মোদী তাঁর বক্তৃতায় উল্লেখ করেছিলেন যে আনলক ১.০ শুরুর পর থেকে মানুষ কোভিড -১৯ প্রতিরোধ নির্দেশিকা সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন এবং উদাসীন হয়ে পড়েছিলি।

১২ মে, ২০২০ -এর জাতির উদ্দেশ্যে ভাষণ
এদিন করোনা নিয়ন্ত্র চিকিৎসা ও করোনা মহামারীর সময় লকডাউনজনিত চাপ থেকে বেরিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী মোদী ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছিলেন৷

১৪এপ্রিল, ২০২০-এর জাতির উদ্দেশ্যে ভাষণ
যেহেতু করোনা ভারতকে নিজের দখলে নিয়েছে, মোদি জাতির কাছে করোনা যোদ্ধা বা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারীর কর্মীদের চাহিদার প্রতি সংবেদনশীল হওয়ার আবেদন জানিয়েছিলেন৷

৩এপ্রিল, ২০২০-এর জাতির উদ্দেশ্যে ভাষণ
ভারত যখন করোনার প্রথম ওয়েভের সঙ্গে লড়াই করেছিল, প্রধানমন্ত্রী মোদী মানুষকে বাড়িতে আলো বন্ধ করে একটি প্রদীপ জ্বালিয়ে করোনা যোদ্ধা তথা সাধারণ মানুষের মনোবল বাড়ানোর কথা বলেছিলেন।

২৪মার্চ, ২০২০-এর জাতির উদ্দেশ্যে ভাষণ
মহামারী আঘাত হানার পর জাতির উদ্দেশ্যে তার দ্বিতীয় ভাষণে, প্রধানমন্ত্রী মোদী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ২৫ মার্চ থেকে ২১ দিনের জন্য ১ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন৷

১৯ মার্চ, ২০২০ -এর জাতির উদ্দেশ্যে ভাষণ
ভারতে যখন কোভিড-১৯ সংক্রমণ শুরুর মুখে প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন এবং মানুষকে ২২ শে মার্চ জনতা কারফিউ পালন করতে বলেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications