Budget 2019 Live: ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়, ভোটের আগে বড় ঘোষণা মোদী সরকারের
লোকসভা ভোট আসন্ন। তাই বিদায়ী সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করার কথা। কিন্তু, এই প্রথম কোনও বিদায়ী সরকারে পূর্ণাঙ্গ বাজেট পেশে অনড় রয়েছে। বিজেপি তথা এনডিএ-এর যুক্তি, লোকসভা ভোটে তাঁদেরই জয় হচ্ছে।
India
oi-Debojyoti Chakraborty
By Oneindia Staff
লোকসভা ভোট আসন্ন। তাই বিদায়ী সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করার কথা। কিন্তু, এই প্রথম কোনও বিদায়ী সরকারে পূর্ণাঙ্গ বাজেট পেশে অনড় রয়েছে। বিজেপি তথা এনডিএ-এর যুক্তি, লোকসভা ভোটে তাঁদেরই জয় হচ্ছে। সুতরাং, অন্তর্বর্তী বাজেট পেশ কেন করা হবে। বিরোধীদের দাবি, কার জয় কার পরাজয় বিষয়টা এখনও চূড়ান্ত নয়। সেটা আর কয়েক মাস পরে ঠিক করবেন দেশের জনতা জনার্দন। বরং পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জেদ একটা লজ্জাজনক অবস্থান বলেই দাবি করছে বিরোধীরা। প্রতিটি সরকারের মেয়াদ শেষের লগ্নে যে ভাবে ভোট অন অ্যাকাউন্টে কয়েক মাসের জন্য বাজেট পেশ করা হয় মোদী সরকারকেও সেটাই করতে হবে বলে দাবি কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলির দাবি।
সংসদ ভবনের উদ্দেশে পীযূষ গোয়েল
বিরোধীদের অবস্থানকে মোটেও পাত্তা দিচ্ছে না মোদী সরকার। অন্তর্বর্তী বাজেট পেশ একটা প্রথা। কিন্তু, এই নিয়ে সুস্পষ্ট কোনও নির্দেশিকা নেই। ফলে ভোটের আগে বাজেট নিয়ে অনেকটাই অ্যাডভান্টেজে রয়েছে মোদী সরকার। ফলে, এদিনের বাজেট জনমোহনী হওয়ার সম্ভাবনাটা এক্কেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোটের আগে মোদি সরকার কর বিন্যাসে একটা বড় রদবদল আনতে চলেছেন বলেও জল্পনা ছড়িয়েছে। যার ঘোষণা আজকের বাজেট পেশেই হবে। সেইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে নোট বতিল নিয়ে যে ক্ষোভ পুঞ্জিভূত রয়েছে তা দূর করতে মোদি সরকার সঞ্চয় বাড়ানোর জন্য বেশকিছু সিদ্ধান্তের কথাও এদিন ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
সংসদ থেকে বাজেট পেশের লাইভ সম্প্রচার
Feb 01, 2019, 12:45 pm IST
উজ্জ্বলা যোজনায় ২ কোটি সংযোগ বিনামূল্যে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:44 pm IST
মহিলা ও পেনশনভোগীরা এই সুবিধা পাবেন-পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:44 pm IST
ব্যাঙ্ক ও পোস্ট অফিস থেকে ৪০ হাজার টাকার বার্ষিক সুদেও কোনও কর লাগবে না- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:39 pm IST
মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য তৈরি হাউসিং প্রকল্পে রেজিস্ট্রেশনে কর ছাড় মিলবে ২০২০ সাল পর্যন্ত- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:38 pm IST
স্ট্যান্ডার্ড ডিডাকশান ৪০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা করা হল-পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:37 pm IST
একধাক্কায় দ্বিগুণ আয়কর ছাড়়ের ঊর্ধ্বসীমা ঘোষণা বাজেটে।
Feb 01, 2019, 12:36 pm IST
৮০সি-তে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করলে এই সুবিধা মিলবে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:36 pm IST
সাড়ে ছয় লক্ষ টাকা আয়ে লাগবে না কর- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:35 pm IST
৮০সি-তে করর ছাড়ের সুবিধা আরও দেড় লক্ষ টাকা করা হল- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:35 pm IST
এর জেরে ৩ কোটি বেতনভোগী মানুষ উপকৃত হবেন- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:32 pm IST
কিন্তু বাকি আয়কর স্ল্যাবগুলিতে করের হার অপরিবর্তিত থাকবে- পীযূষ গোয়েল।
দূষণ প্রতিরোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, এর জন্য ইলেক্ট্রিক যান চালানোর উপর জোর দেওয়া হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:27 pm IST
তপশিল উপজাতিদের জন্যই শুধু ২৮ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:26 pm IST
তপশিল জাতি-র জন্য ৩৬ শতাংশ বরাদ্দ বাড়ানো হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:24 pm IST
ভারতকে খাদ্য উৎপাদনে স্বনির্ভর করাটাই আমাদের লক্ষ্য- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:23 pm IST
আর্থিক ঘাটতি ৩ শতাংশ হবে এবার, কিন্তু এর জন্য নানা ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:22 pm IST
ভারতের বুকে স্বচ্ছ এক সমাজ তৈরি করার লক্ষ নেওয়া হয়েছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:21 pm IST
এক উন্নত, অত্যাধুনিক ও ডিজিটাল ভারত গড়ার স্বপ্ন আমাদের- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:21 pm IST
২০২২-এর মধ্যে মহাকাশে গগনযানে করে মানুষ পাঠানো হবে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:19 pm IST
দূষণ কমাতে ইলেক্ট্রিক গাড়ি তৈরির লক্ষ্য- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:18 pm IST
১৫ হাজার টাকার কম বেতনে পেনশনের ব্যবস্থা- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:17 pm IST
প্রায় সাড়ে তিন লক্ষ ভুয়ো সংস্থা ধরা পড়েছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:16 pm IST
১০ বছরের কথা মাথার রেখে তৈরি করা হচ্ছে রোডম্যাপ- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:15 pm IST
ছবি তৈরির জন্য সিঙ্গল ক্লিয়ারেন্স উইন্ডো- ব্যবস্থা আনা হচ্ছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:15 pm IST
বিনোদন জগতে প্রাইরেসি রুখতে আনা হচ্ছে সিনেমাটোগ্রাফি অ্যাক্ট- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:14 pm IST
উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য ২১ শতাংশ আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:12 pm IST
৪০ লক্ষ টাকার টার্ন ওভারে জিএসটি লাগবে না- পীযূষ গোয়েল।
Feb 01, 2019, 12:12 pm IST
নোট বাতিলের জেরে বহু কালো টাকা উদ্ধার করা গিয়েছে- পীযূষ গোয়েল।
READ MORE
6:01 AM, 1 Feb
গতকালই কেন্দ্রের তরফে আর্থিক বৃদ্ধির হারের রিভাইস রেট প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে আর্থিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ। কিন্তু এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর বা সিএসও তাদের রিপোর্টে এর আগে আর্থিক বৃদ্ধির হার ৬.৭ শতাংশ দেখিয়েছিল। ১ শতাংশ বৃদ্ধি কী ভাবে সম্ভব হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
6:10 AM, 1 Feb
৪৫ বছরে কর্মসংস্থানের হার সবচেয়ে নিম্ন বলে তথ্য প্রকাশ্যে এসেছে, কিন্তু গতকাল শেষবেলায় এই তথ্য-কে 'ভেরিফায়েড নয়' বলে দাবি করে নীতি আয়োগ।
NITI Aayog Vice Chairman Rajiv Kumar: Data collection method is different now, we are using a computer assisted personal interviewee in the new survey. It is not right to compare the two data sets, this data is not verified. It is not correct to use this report as final. pic.twitter.com/AVUuD0wYDZ
বাজেট পেশের আগের দিন দেশবাসীকে সুখবর দিয়েছে মোদী সরকার, রান্নার গ্যাসে দাম কমেছে ৩০ টাকা।
7:14 AM, 1 Feb
আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩.৫ লক্ষ টাকা করা হতে পারে।
7:15 AM, 1 Feb
৮০-সি-তে করমুক্ত সঞ্চয়ের সীমা দেড় লক্ষ টাকা থেকে বাড়ানো হতে পারে।
7:16 AM, 1 Feb
গৃহঋণে কর ছাড়ের সুবিধা বাড়ানো হতে পারে।
7:17 AM, 1 Feb
জাতীয় পেনশন প্রকল্প বা এনপিএস-এ থেকে তোলা ৬০ শতাংশ অর্থ-কে করমুক্ত রাখা নিয়ে মন্ত্রিসভা একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে, এদিন তার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
7:24 AM, 1 Feb
ভোটের বাজার হওয়ায় সকলেই মনে করছেন মোদীর সরকার এই অন্তর্বর্তী বাজেটে গ্রামাঞ্চলের জন্য কিছু সুখবর দিতে পারেন।
7:25 AM, 1 Feb
কৃষি ঋণ মুকুব নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের থেকে অনেকটা পিছিয়ে পড়েছে বিজেপি। অন্তর্বর্তী বাজেটে তাই কৃষক স্বার্থের কথা ভেবে কিছু রাখা হতে পারে।
7:30 AM, 1 Feb
কৃষকদের জন্য ইনকাম সাপোর্ট স্কিম আনতে পারে মোদী সরকার। সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর প্রকল্পও ঘোষণা করতে পারে।
7:37 AM, 1 Feb
২০০টি জেলায় বাজেট নিয়ে একটি সমীক্ষা করে মানি কন্ট্রোল। সেই সমীক্ষায় দাবি করা হয়েছে যে ৬৬ শতাংশ মানুষ চান পূর্ণাঙ্গ বাজেট। ৭১ শতাংশ মানুষ চান না যে কৃষিঋণ মুকুবে কেন্দ্রীয় সরকার কোনও সিদ্ধান্ত নিক।
9:06 AM, 1 Feb
সরকার শুধুই অন্তর্বর্তী বাজেট পেশ করবে, পরিস্কার করে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
9:12 AM, 1 Feb
অন্তর্বর্তী বাজেট কাকে বলে? যে বাজেট পূর্ণাঙ্গ নয় এবং ভোট অন অ্যাকাউন্টে পেশ করা হয়। এমনটা কারণ সরকার তার মেয়াদের সময়ের একদম শেষ পর্যায়ে থাকে। অন্তর্বর্তী বাজেট প্রথম ৪ মাসের খরচ-এ সংসদের অনুমোদন পাওয়ার আর্জি রাখে সরকার।
9:14 AM, 1 Feb
অন্তর্বর্তী বাজেটের মধ্যে কী কী পড়ে? এতে কর বিন্যাসে কোনও বদল আনা যায় না। শুধুমাত্র প্রথম ৪ মাসের হিসাব- নতুন সরকার না গড়া পর্যন্ত একটা সরকার চালাতে যে নূন্যতম খরচাগুলো থাকে তাকে অনুমোদন করিয়ে নেওয়া হয়।
9:19 AM, 1 Feb
একই বছরে ২ বাজেট? যেহেতু ৫ বছরের শেষে একটি সরকারের মেয়াদ শেষ হয় এবং নতুন সরকার তৈরি হয়, সেই কারণে নতুন সরকার তৈরি হলে তখন পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। এই বছর যেমন মোদী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এরপর লোকসভা নির্বাচনে নতুন সরকার গড়া হবে।
9:45 AM, 1 Feb
সংসদে এসে পৌঁছেছে বাজেটের প্রিন্টেড কপি ভর্তি ব্যাগ, তা স্নিফার ডগ দিয়ে নিরাপত্পতার রীক্ষা করানো হচ্ছে।
9:46 AM, 1 Feb
প্রতি বছর বাজেটে এমনভাবে প্রিন্টেড কপি নিয়ে আসা হয়, আর সিকিউরিটি চেকিং-এর নিয়ম মেনে তা এভাবেই পরীক্ষা করানো হয়।
9:47 AM, 1 Feb
এই সব স্নিফার ডগ বিস্ফোরক খুঁজতে বিশেষজ্ঞ, এমনিতেই এই সব নথি অত্যন্ত কড়া পাহাড়ায় নিয়ে আসা হয়, এটা হল গিয়ে শেষমুহূর্তের চেকিং।
10:02 AM, 1 Feb
শেয়ার বাজার খুলতেই ১৭৩.৬৬ পয়েন্ট বৃদ্ধি মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচকের।
10:03 AM, 1 Feb
১০ হাজারের সীমা পার করেছে নিফটি।
10:05 AM, 1 Feb
সংসদ বিষয়মন্ত্রী নরেন্দ্র সিং টোমারের দাবি, 'সব কা সাথ সব কা বিকাশ', মোদী সরকারে এই মন্ত্র প্রতিফলিত হবে বাজেটে।
10:08 AM, 1 Feb
হিন্দিতে লেখা বাজেটের পুস্তক, যা আজ সকালে এসে পৌঁছয় সংসদ ভবনে।
10:09 AM, 1 Feb
ডাবল সিকিউরিটি চেকিং চলছে, মেটার ডিটেক্টর দিয়ে খতিয়ে দেখা হচ্ছে কোনও অস্বাভাবিক বস্তু এরসঙ্গে আছে কি না।
10:10 AM, 1 Feb
বস্তাবন্দি বাজেট পুস্তকের উপর মেটাল ডিটেক্টরের তল্লাশি।
10:13 AM, 1 Feb
রেলে আরও বেশি বিনিয়োগর আশা করছেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। তাঁর মতে, সরকার যেভাবে সিসিটিভি ও ওয়াই ফাই লাগিয়েছে তাতে রেলে আরও বিনিয়োগ আশা করা যাচ্ছে।
Delhi: Finance Minister Piyush Goyal arrives at the Parliament with the #Budget briefcase. Following the Cabinet meeting, he will present the interim #Budget 2019-20 at 11 am pic.twitter.com/HvUSI61DJI
রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সংসদে আসেন পীযূষ গোয়েল।
Delhi: Finance Minister Piyush Goyal calls on President Ram Nath Kovind at Rashtrapati Bhavan before presenting the Union #Budget2019pic.twitter.com/QZUnE01gqU
To know the live update on Budget 2019 presentation in Parliament click here. This year Budget is crucial for Narendra Modi. With in few months nation will face the Lok sabha Election. So there are lots of speculation on this Budget.