Vande Bharat Express: ১৫ মিনিট আগেও মিলছে রাঁচি-হাওড়া বন্দে ভারতের টিকিট! কী বলছে রেল
Vande Bharat Express: গত ২৪ সেপ্টেম্বর রাঁচি-হাওড়া বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! বুধবার ছাড়া সপ্তাহে ছয়দিন এই রুটে চলে দেশের প্রথম সেমি বুলেট ট্রেন।
কিন্তু ক্রমশ এই রুটে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) চালানো নিয়ে চিন্তা বাড়ছে রেল আধিকারিকদের।

তবে স্বস্তির খবরও রয়েছে। জানা গিয়েছে, 'লাইভ হিন্দুস্তান' বলে একটি নিউজ পোর্টালের খবর অনুযায়ী, রাঁচি থেকে হাওড়া আসার যাত্রী বন্দে ভারতে (Vande Bharat Express) তেমন হচ্ছে না। তবে টাটানগর একটা বড় ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেমি বুলেট চেয়ারকারে সোমবার অর্থাৎ ২রা অক্টোবর ২৬ ওয়েটিং লিস্টে চলে গেছিল। অন্যদিকে রবিবার সন্ধ্যা পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসে ওয়েটিং লিস্ট ছিল ৮। ৭৮ টি আসন রয়েছে এক্সিকিউটিভে।
প্রকাশিত খবর অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে ৯টি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করেন। যার মধ্যে ছিল রাঁচি-হাওড়া বন্দে ভারতও। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ভাবে চলতে শুরু করে এই ট্রেন। প্রথমদিনে টাটানগর থেকে ১৫৯ জন যাত্রী যাত্রা করেছিল।
এরপর ২৮ সেপ্টেম্বর ২০৪ জন, ২৯ তারিখ ২৫২ জন, এবং ৩০ সেপ্টেম্বর ৩৯৪ জন যাত্রা করে দেশের প্রথম এই সেমি বুলেটে (Vande Bharat Express)। একই ভাবে নতুন মাস অক্টোবরে শুরুতেও ছবিটা একই ভাবে বেড়েছে। তথ্য অনুযায়ী ১লা অক্টবর ৩৬৫ জন যাত্রী টাটানগর থেকে হাওড়া যাত্রা করে। ফলে ২০০ এর উপরে মানুষ গড়ে যাত্রা করছেন।
ইতিমধ্যে বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express) বুকিংয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। টাটা নগর স্টেশনে ট্রেন আসার ১৫ মিনিট আগে পর্যন্ত সংরক্ষণ টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করতে পারছে যাত্রীরা। অন্য ট্রেনের ক্ষেত্রে আধ ঘণ্টা আগে পর্যন্ত এই টিকিট বুক করা যায়। যাতে মানুষ আরও বেশি করে রাঁচি-হাওড়া বন্দে ভারত ট্রেনে (Vande Bharat Express) যাত্রা করতে পারে।
বলে রাখা প্রয়োজন, ২০৮৯৮/২০৮৯৭ রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনটি সকাল পাঁচ টা ১৫ মিনিটে রাঁচি স্টেশন থেকে ছাড়ে। এরপর ৮টা ৪০ মিনিটে টাটানগরে পৌঁছে যায়। এরপর ১২ টা ২০ মিনিটে হাওড়ায় পৌছয় দেশের প্রথম সেমি বুলেট ট্রেন। একই ভাবে হাওড়া থেকে দুপুর ৩ টে ৪৫ মিনিটে ট্রেনটি রাঁচির উদ্দেশ্যে ছাড়ে। সন্ধ্যা সাত টায় টাটানগর পৌঁছে যায়। রাত ১০ টা ৫০ মিনিটে রাঁচি পৌছয় ট্রেনটি।












Click it and Unblock the Notifications