Gautam Adani: “মহাকুম্ভ আসলে ভারতীয় সংস্কৃতির মহাযজ্ঞ,” প্রয়াগরাজে পুণ্যার্থীদের সেবায় গৌতম আদানি

Gautam Adani: মঙ্গলে মহাকুম্ভে (Maha Kumbh Mela 2025) হাজির শিল্পপতি গৌতম আদানি। কুম্ভনগরী প্রয়াগরাজে (Prayagraj) পা রেখেই মহাকুম্ভ মেলা পরিদর্শন করলেন তিনি। পুণ্যার্থীদের জন্য খাওয়াদাওয়া-সহ একাধিক সুব্যবস্থার আয়োজন করা হয়েছে আদানি গোষ্ঠীর তরফে।

মঙ্গলবার পবিত্র সঙ্গমেও (Triveni Sangam) পরিদর্শন সারলেন গৌতম আদানি। ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর শ্রদ্ধা ও মানুষের সেবা করাই যে তাঁর ধর্ম, তা বুঝিয়ে দিলেন আদানি কর্তা। মহাকুম্ভ মেলায় গিয়ে প্রথমেই ইসকনের শিবিরে পরিদর্শন করেন গৌতম আদানি। সেখানে ইসকন ও আদানি গোষ্ঠীর (Adani Group) যৌথ উদ্যোগে 'মহাপ্রসাদ সেবা'-এর আয়োজন করা হয়েছে।

Gautam Adani

নিত্যদিন প্রায় ১ লক্ষেরও বেশি পুণ্যার্থীর জন্য সেখানে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। এদিন মহাপ্রসাদ তৈরির সুবিশাল রান্নাঘর পরিদর্শন করেন গৌতম আদানি। পুণ্যার্থীদের সেবা করা আদতে মা গঙ্গার সেবার সমতুল্য বলে এদিন বোঝালেন আদানি।

সৎ উদ্দেশ্য নিয়ে পরোপকার করলে তা ঈশ্বরের কাছে পৌঁছয় বলেও মনে করেন আদানি। ইসকনে পরিদর্শন সেরে সোজা ত্রিবেণী সঙ্গমে যান গৌতম আদানি। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পুণ্য মিলনস্থলে পরিবার ও দেশের মঙ্গলে প্রার্থনা করেন গৌতম আদানি। পুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় অমৃত ভাণ্ড থেকে ফোঁটা পড়েছিল এই পবিত্র সঙ্গমে। তাই সনাতনে এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম।

তীর্থরাজ হিসেবে পরিচিত কুম্ভনগরী প্রয়াগরাজ। ঐতিহাসিক মাহাত্ম্য লুকিয়ে রয়েছে এই শহরের কোণায় কোণায়। এদিন সেখানের প্রসিদ্ধ লেটে হনুমান মন্দিরেও পরিদর্শন করলেন গৌতম আদানি। ভারতের ১৬টি বিখ্যাত হনুমান মন্দিরের মধ্যে অন্যতম এটি। এদিন সেখানে গিয়ে প্রার্থনা সারেন গৌতম আদানি। মহাকুম্ভে পরিদর্শনের সময় গীতা প্রেসের শিবিরেও যান আদানি।

মহাকুম্ভ চলাকালীন বিনামূল্যে এক কোটি আরতি সংগ্রহ পুস্তক বিলি করছে গীতা প্রেস। এদিন তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান আদানি। সনাতন সাহিত্যে তো বটেই, ভারতীয় সংস্কৃতিতে শতবর্ষ ধরে গীতা প্রেসের অবদান উল্লেখ করেন গৌতম আদানি।

কুম্ভ মেলা চত্বরে দিনরাত এক করে পরিশ্রম করা স্বাস্থ্য ও সাফাইকর্মীদের সঙ্গেও সাক্ষাৎ সারেন আদানি। এত পুণ্যার্থীদের মাঝেও গঙ্গার ঘাট-সহ চারপাশ পরিষ্কার রাখার প্রচেষ্টাকে সাধুবাদ জানান আদানি। পুণ্যার্থীদের জন্যেও একাধিক সুযোগ সুবিধা চালু করেছেন আদানি।

প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের জন্য এবং ছোট শিশু নিয়ে থাকা মায়েদের জন্যে ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে আদানিদের তরফে। ভগবত গীতার ৫ লক্ষ কপি দর্শনার্থীদের বিতরণ করবে তারা। অন্যদিকে, ১৩ জানুয়ারি থেকে শুরু করে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদানি ও ইসকনের যৌথ উদ্যোগে চলবে মহাপ্রসাদ সেবা।

ইসকনের দুটি বড় হেঁশেল থেকে ৪০টি পয়েন্টে বিতরণ করা হচ্ছে ভোগ প্রসাদ। প্রায় ৫০ লক্ষ পুণ্যার্থীর জন্য এই পরিষেবা। এদিন মহাকুম্ভকে ভারতীয় সংস্কৃতির মহাযজ্ঞ বলে বর্ণনা করেন গৌতম আদানি। প্রয়াগরাজে আদানির সফর ফের একবার ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর একাত্মবোধের পরিচয় দিল। আদানিদের নানা উদ্যোগের ফলে মহাকুম্ভের মানবসেবাই সর্বোপরি রূপ নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+