Eknath Shinde: অটোচালক থেকে মুখ্যমন্ত্রী হয়ে এবার উপমুখ্যমন্ত্রী, শিব-সৈনিক শিন্ডে থাকতে চান 'লাডলা ভাই' হয়েই
Eknath Shinde: দীর্ঘ জল্পনা কাটিয়ে বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ হিন্দ ময়দানে অবশেষে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী (Deputy CM) পদে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রীর আসন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীসকে ছেড়ে দিতে হয়েছে। উপমুখ্যমন্ত্রী হলেও তিনি যে কেবল শিবসেনার (Shiv Sena) একনিষ্ঠ কর্মী হিসেবেই কাজ করে যাবেন, তা এদিন স্পষ্ট করে দিলেন শিন্ডে।
এই কার্যকর্তা থেকেই সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে উত্তরণ হয়েছিল শিন্ডের। আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্ব শেষে এবার দেবেন্দ্র ফড়ণবীসের (Devendra Fadnavis) ডেপুটি হয়েই দায়িত্ব সামলাবেন তিনি। শপথের আগে শেষ মুহূর্ত পর্যন্ত রহস্য জিইয়ে রেখেছিলেন শিন্ডে।

শিবসেনা তো বটেই, জোট শরিক বিজেপিকেও (BJP) চাপে রেখেছিলেন শিন্ডে। তবে পদ যাইই হোক, তিন যে আম আদমিরই 'লড়কা ভাও' (Ladka Bhau) অর্থাৎ লাডলা ভাই হয়ে থাকবেন, তা বুঝিয়ে দিলেন শিন্ডে।
২০২২ সালে উদ্ধবের শিবসেনায় বিদ্রোহ ঘোষণা করে ৩০ জন বিধায়ককে নিয়ে দল ছেড়েছিলেন শিন্ডে। বিজেপি শাসিত গুজরাটের পর অসমের গুয়াহাটি ঘুরে মুম্বইতে ফিরেছিলেন ৪০ জন বিধায়ককে নিয়ে। ততক্ষণে ঘোড়া কেনাবেচা কমপ্লিট। মহা বিকাশ আঘাড়ির ঘোর সংকটে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে। শিন্ডেকে মুখ্যমন্ত্রী করে সরকার গঠন করে শিবসেনা-বিজেপি জোট।
২০১৯-এ তিনদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে ইস্তফা দিতে হয়েছিল বিজেপির দেবেন্দ্র ফড়ণবীসকে। মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনি থাকা সত্ত্বেও শিন্ডেকে কেন মুখ্যমন্ত্রী করা হল, সেনিয়েও জলঘোলা কম হয়নি। যদিও শেষে মানভঞ্জনে মিটিয়ে নেওয়া হয় দ্বন্দ্ব। শিন্ডের জনপ্রিয়তা অস্বীকার করেনি বিজেপিও।
অটল সেতু থেকে মেট্রো প্রজেক্ট, আড়াই বছরে শিন্ডের সরকারে একাধিক প্রকল্প পেয়েছে মহারাষ্ট্র। শুধু তাই নয়, লড়কি বেহেন যোজনার পৃষ্ঠপোষক শিন্ডেই ছিলেন। ওই যোজনার জনপ্রিয়তা যে মহাজুটিকে জয়ের পথে এগিয়ে দিয়েছে,তা সন্দেহাতীত। তবে ২০২৪-এর বিধানসভা নির্বাচনে শিন্ডের জয় ছিল কার্যত প্রেস্টিজ ফাইট।
প্রকৃত শিবসেনা (Real Shiv Sena) যে তাঁরই দল, তা প্রমাণের লড়াই লড়ছিলেন শিন্ডে। বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) আদর্শ যে তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন, জনমানসে তা বোঝাতেও জয় নিশ্চিত করতেই হত তাঁকে।
২০২৪-এর বিধানসভা নির্বাচনে ৫৭টি আসন জিতেছে শিন্ডে সেনা। ৩৫টি আসন গিয়েছে উদ্ধবের শিবসেনার ঝুলিতে। ২০১৯ এ অবিভক্ত শিবসেনাই যেখানে ৫৬টি আসন জিতেছিল। প্রকৃত শিবসেনার সমর্থন যে শিন্ডের পক্ষেই রয়েছে,তা প্রমাণিত হয়েছিল ফলাফলেই।
২০০৪ সাল থেকে এই নিয়ে টানা চারবার জিতলেন একনাথ শিন্ডে। থানে থেকে সাতারার গ্রামে গিয়ে অটো চালাতেন এককালে। শিন্ডেকে রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ করেছিলেন যিনি, তিনি হলেন আনন্দ দিগে (Anand Dighe)।
এদিন শপথ গ্রহণের আগে তার নামও নিয়েছেন শিন্ডে। ১৯৮০ তে শিবসেনায় পা, ১৯৮৪-তে শাখা প্রমুখ হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০০০ সালে দুই সন্তানকে হারানোর পর শিন্ডের পাশে দাঁড়িয়েছিলেন দিগেই। ২০০১ সালে দিগের মৃত্যুর পর সেই তার চিন্তাধারা বহন করে নিয়ে চলেছেন শিন্ডে।
এদিন শপথের দিনও শিন্ডের শরীরী ভাষাই বলে দিচ্ছিল, এবারে তাঁর ডিমোশন হল বটে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোয় কোনও খামতি রাখবেন না তিনি। কৃষক পরিবার থেকে সোজা প্রশাসনের শীর্ষ সারিতে থাকলেও 'আদরের ভাই' আখ্যার থেকে কোনও পদই তাঁর কাছে বড় নয়, তাও ঠারে-ঠোরে বুঝিয়ে দিলেন শিন্ডে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications