Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অপারেশন সিঁদুর থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা! এই বছর দেশবাসীকে নাড়া দিয়েছে এই সমস্ত ঘটনা, দেখুন এক নজরে

আর মাত্র কয়েকটা দিন। তারপরই ২০২৫ সালকে বিদায় জানিয়ে শুরু হবে নতুন বছর। কিন্তু বিদায় জানানোর আগে স্পষ্ট করে বলা যায় যে, এই বছরটা ভারতের জন্য মোটেও সাধারণ ছিল না। রাজনীতি, নিরাপত্তা, প্রশাসন, খেলাধুলো অথবা সংস্কৃতি মিলিয়ে প্রায় সব ক্ষেত্রেই এরকম কিছু কিছু ঘটনা ঘটেছে, যা দেশজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। নতুন বছর শুরু করার আগে একবার ফিরে দেখা যাক ২০২৫ সালের সেই সব মুহূর্তগুলি, যা ভারতবাসীকে নাড়িয়ে দিয়েছিল।

মহাকুম্ভের পদপিষ্টের ঘটনা

বছরের শুরুর দিকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৌনী অমাবস্যার রাতে কোটি কোটি পুণ্যার্থীর ভিড় থাকার কারণে ব্যারিকেড ভেঙে পড়ে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত অনেক মানুষের। আহত হন একাধিক মানুষ। ধর্মীয় উৎসবের এই আনন্দ মুহূর্ত বদলে যায় গভীর শোকে।

রাজনীতির বড় মোড়

এই বছর ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে ২৭ বছর পর ক্ষমতায় ফিরে আসে বিজেপি। আম আদমি পার্টির ভরাডুবি হয়। হেরে যান খোদ অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী হন রেখা গুপ্ত।

বছরের শেষে বিহারেও বিধানসভা ভোটে এনডিএ-র বড় জয়লাভ হয়। হেরে যায় আরজেডি। ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন নীতীশ কুমার।

সন্ত্রাস এবং পাল্টা জবাব

এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুহয়। সেই ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দেয়। এর পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনা চালায় 'অপারেশন সিঁদুর'। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। জাতীয় নিরাপত্তা নিয়ে দেশজুড়ে শুরু হয় আলোচনা।

আইন এবং প্রশাসনিক বিতর্ক

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সংসদে তীব্র বিতর্ক হওয়ার পর বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয়। আদালত আইনকে অসাংবিধানিক না বললেও একাধিক ধারা স্থগিত রাখে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়েও অনেক বিতর্ক হয়। এই প্রক্রিয়া নিয়ে চাপ, আতঙ্ক এবং মৃত্যুর অভিযোগও ওঠে।

ভয়াবহ দুর্ঘটনা

১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রাণ হারান ২৬০ জন। এটি ভারতের ইতিহাসের এক অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসাবে চিহ্নিত হয়।

নভেম্বর মাসে দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু হয়। তারপর সেই ঘটনার তদন্তে উঠে আসে সন্ত্রাসবাদী মডিউলের যোগ।

খেলাধুলোর গর্ব এবং দুঃখ

ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে। স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজদের সাফল্যে দেশের মহিলা ক্রিকেটের ছবি বদলে যায়।

অন্য দিকে আবার, আইপিএল জয়ের পরেই বেঙ্গালুরুতে উৎসবের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের।

সংস্কৃতি এবং তারকাজগৎ

সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। এই ঘটনায় পুরো অসম জুড়ে শুরু হয় বিক্ষোভ। ডিসেম্বরে আবার লিয়োনেল মেসির কলকাতা সফর নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আন্তর্জাতিক স্তরে প্রশ্নের মুখে পড়ে আয়োজনের মান।

পরিবেশ এবং ভবিষ্যৎ ভাবনা

অরাবলী পাহাড়শ্রেণির সংজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর পরিবেশ রক্ষা নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। বহু পরিবেশকর্মী আশঙ্কা প্রকাশ করেন যে, এই রায়ের কারণে অরাবলীর বড় অংশ সুরক্ষা হারাতে পারে।

সব মিলিয়ে, ২০২৫ সাল ভারতের কাছে শুধুমাত্র একটি ক্যালেন্ডারের বছর নয়। এই বছর দায়িত্ব, সতর্কতা এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা শিখিয়েছে। নতুন বছরে পা দেওয়ার আগে এই ঘটনাগুলো দেশকে যেরকম ভাবে নাড়িয়ে দিয়েছে, তেমনই ভবিষ্যতের জন্য অনেক প্রশ্নও তুলে দিয়ে গেল এই বছর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+