Union Budget 2024: মোবাইল ফোন থেকে চার্জার... নির্মলার ঘোষণায় এবার থেকে আরও সস্তা

Union Budget 2024: তৃতীয় কার্যকালে প্রথম পূর্ণাঙ্গ বাজেট (India Budget 2024) পেশ করলেন নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। দেশের মানুষের প্রত্যাশার কথা মাথায় রেখেই একাধিক নতুন ঘোষণা করলেন। একই সঙ্গে একগুচ্ছ ছাড়ের কথাও বলা হয়েছে।

তবে এবারের বাজেটে স্মার্টফোন (Smart Phone) ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যার ফলে মোবাইল ফোন (Mobile Phone) থেকে চার্জার, এক ধাক্কায় অনেকটাই সস্তা হতে চলেছে।

Nirmala sitharaman

গত কয়েক বছরে ভারতের মাটিতে মোবাইল সেক্টর (India MObile Sector) ব্যাপক ভাবে বাড়ছে। একাধিক সংস্থা ভারতের মাটিতে মোবাইল ম্যানিউফেকচারিং ইউনিট তৈরি করেছে। দেশের বহু স্টার্টআপও এই কাজ করছে। আর এই সেক্টরকে আরও উৎসাহ দিতে শুল্ক কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। মোবাইল ফোন এবং বেশ কিছু পার্টসের উপর শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে বড় প্রভাব পড়বে মোবাইল শিল্পে। ফলে স্মার্টফোনের দাম অনেকটাই সস্তা হবে বলে মনে করা হচ্ছে।

  • Union Budget 2024: ঠিক কী ঘোষণা করলেন

Union Budget 2024-এ সরকার মোবাইল ও অ্যাকসেসরিজের উপর বেসিক শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ভারতীয় মোবাইল ইন্ডাস্ট্রি ম্যাচিউর হয়ে গিয়েছে। ফলে বেসিক কাস্টম ডিউটি কমানোর প্রয়োজন রয়েছে। আর তা মোবাইল ফোন, মোবাইল PCDA (Printed Circuit design assembly) এবং মোবাইল চার্জারের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

  • Union Budget 2024: প্রভাব কী পড়বে?

কাস্টম ডিউটি কমার ফলে ম্যানুফেকচারিং কস্ট অনেকটাই কমে যাবে। যার সরাসরি লাভ নিতে পারবেন ক্রেতারা। এর ফলে কিছুটা হলেও সস্তায় মোবাইল ফোন এবং চার্জার কেনার সুবিধা পাবেন গ্রাহকরা। মোবাইল পিসিডিএ এবং চার্জারে বিসিডি হ্রাস সামগ্রিক উত্পাদন ব্যয় হ্রাস করবে, যার কারণে ডিভাইসগুলি আরও সাশ্রয়ে কেনার সুযোগ থাকবে।

অন্যদিকে মোবাইল ছাড়াও ক্যানসারের বেশ কয়েকটি ওষুধ, সোনা-রুপো আরও সস্তার হওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ইলেকট্রিক ভেইক্যাল সস্তা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+