তেলাঙ্গানায় ভোটের লাইনে সকাল-সকাল ফিল্ম তারকারা! ক্যামেরাবন্দি নাগার্জুন-আল্লু অর্জুনরা
সকাল সকাল হায়দরাবাদের জুবিলি হিল কেন্দ্রে দেখা গেল অভিনেতা নাগার্জুনকে।
তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচনে টিডিপি-র নেতৃত্বাধীন মাহাজোটের সঙ্গে টিআরএস-এর জোরদার লড়াই ঘিরে জমে উঠেছে ভোটের হাওয়া। সকাল ৭ টা থেকে সেখানে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড় দেখা যাচ্ছে।

এদিকে, সকাল সকাল হায়দরাবাদের জুবিলি হিল কেন্দ্রে দেখা গেল অভিনেতা নাগার্জুনকে। জুবিলি হিল কেন্দ্রের ১৫১ নম্বর বুথে নাগার্জুন ভোটদানের জন্য পৌঁছতেই অভিনেতাকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় উপস্থিত ভোটদাতাদের মধ্যে। নাগার্জুন এদিন স্ত্রী অমলার সঙ্গে পৌঁছন ভোটগ্রহণ কেন্দ্রে।
Telangana: Actor Allu Arjun stands in a queue to cast his vote at booth no. 152 in Jubilee Hills, Hyderabad. #TelanganaElections2018 pic.twitter.com/5kuui5v5Wy
— ANI (@ANI) December 7, 2018
Telangana: Actor Akkineni Nagarjuna and his wife & actor Amala Akkineni stand in a queue to cast their votes at booth no. 151 in Jubilee Hills, Hyderabad. #TelanganaElections2018 pic.twitter.com/IZpOhBmyTU
— ANI (@ANI) December 7, 2018
নাগার্জুন ছাড়াও এদিন সকালে ভোটগ্রহণ শুরু হতেই হায়দরাবাদের জুবিলি হিলস-এ অভিনেতা আল্লু অর্জুনকেও দেখা যায়।
সকালেই তারকাদের ভোটের লাইনে দেখে অনেকেই অবাক হয়ে যান। প্রসঙ্গত, তেলাঙ্গানায় জোরদার প্রচার চালিয়েছেন মহাজোটের বড় দল টিডিপি। অন্ধ্রের শাসকদলের বিরুদ্ধে রাজ্য দখলের চেষ্টারঅভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অন্যদিকে বিজেপির তরফে যোগী আদিত্যনাথ ভোটপ্রচারে গিয়ে রাজ্যের নাম বদলের কথাও বলেছেন। সমস্তদিকের প্রচার ও রাজ্যে টিআরএস-এর শাসনের পর ভোটের ফলাফল কোনদিকে যায় , তা খানিকটা নির্দিষ্ট করে দিতে পারে লোকসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড।












Click it and Unblock the Notifications