২০১৯ এর শুরুতেই ফের অযোধ্যা নিয়ে হইচই হবে! চিন্তা জিইয়ে রাখল সুপ্রিম কোর্ট
অযোধ্যার বিতর্কিত জমি মামলায় এদিন শুনানি হওয়ার কথা থাকলেও হল না। তা পিছিয়ে দেওয়া হল।
অযোধ্যার বিতর্কিত জমি মামলায় এদিন শুনানি হওয়ার কথা থাকলেও হল না। তা পিছিয়ে দেওয়া হল। ২০১৯ সালের জানুয়ারি মাসে ঠিক হবে, কবে থেকে অযোধ্যা মামলায় শুনানি হবে। হিন্দু পিটিশনারদের কাছে এই নির্দেশ কিছুটা হলেও নিরাশ করার মতো। কারণ নির্বাচন এগিয়ে আসছে। তার আগে এই মামলায় শুনানি চেয়ে আশায় বুক বেঁধেছিলেন অনেকে।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ে বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ এলাকাকে তিন ভাগে ভাগ করে তিনটি দলকে বাটোয়ারা করার নির্দেশ ছিল। সেই নিয়ে শুনানি আগামী বছরের জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর শীর্ষ আদালত অন্য একটি রায়ে জানিয়ে দিয়েছে, এই মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে না। ২- ১ ব্যবধানে তিন বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। সেই রায়ে আদালত মসজিদে নমাজ পড়া আবশ্যিক নয় বলে যে আগের রায় দান ছিল, সেটাকেই না বদলিয়ে রেখে দিয়েছে।
কারণ ওই মামলাটি আসলে মসজিদের জমি নিয়ে। নমাজের সঙ্গে ইসলামের যোগ নিয়ে নয়। জমি অধিগ্রহণের প্রশ্নে আগেই আদালত জানিয়ে দেয়, নমাজ ইসলামের অপরিহার্য অংশ তবে মসজিদ নয়। ফলে সরকার প্রয়োজনে মসজিদের জমি অধিগ্রহণ করতেই পারে। শুধু মসজিদ নয়, মন্দির ও চার্চের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
এই মামলার দায়িত্বে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ রয়েছে। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষণ কউল ও কেএম জোসেফ।












Click it and Unblock the Notifications