আগুন লেগে মর্মান্তিক পরিণতি, মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে মৃত্যু ৪ সদ্যোজাতের
রাতে হঠাৎ লাগা আগুনে (fire) মর্মান্তিক পরিণতি বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালের (Bhopal) সরকারি হাসপাতালে। চার সদ্যোজাতের মৃত্যু হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরা
রাতে হঠাৎ লাগা আগুনে (fire) মর্মান্তিক পরিণতি বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালের (Bhopal) সরকারি হাসপাতালে। চার সদ্যোজাতের মৃত্যু হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। হাসপাতালে আগুন লাগার খবর পাওয়ার পরেই সেখানে ভিড় জমান রোগীদের আত্মীয়রা।

কমলা নেহরু শিশু হাসপাতালে আগুন
সোমবার গভীর রাতে ভোপালের কমলা নেহরু শিশু হাসপাতালে এসএনসিইউ-তে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়েই তাঁরা সেখানে গিয়েছিলেন। সেখানে থাকা শিশুদের হাসপাতালের অন্য ওয়ার্ডে সরানো হয়েছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাসপাতালের চতুর্থতলে আগুন প্রথম দেখা যায় সোমবার রাত নটা নাগাদ। সেই সময় আগুন নেভাতে যায় দমকলের ৮-১০ টি ইঞ্জিন।

উদ্বিগ্ন পরিজনদের ভিড়
এদিকে আগুন লাগার খবর পেয়েই হাসপাতালে ভিড় জমাতে থাকেন রোগীদের পরিজনরা। তবে দমকল উদ্ধার কাজ শুরু করার পরেই শিশুদের সেখান থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়। পরিজনরা অভিযোগ ছিল, তাঁদের শিশুদের ব্যাপারে কোনও খবর দেওয়া হয়নি।
পরে স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন এসএনসিইউতে ৪০ টি শিশু ছিল। তাদের মধ্যে ৩৬ জন সুস্থই রয়েছে।

দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, এই ঘটনা বেদনাদায়ক। যেসব শিশু আগে থেকেই আশঙ্কাজনক ছিল, তাঁদেরকে বাঁচানো যায়নি। তবে হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মুখ্যমন্ত্রী যেসব বিবৃতি দিয়েছিলেন, সেই সময় মৃত্যুর সংখ্যা তিন থাকলেও, পরে আরেকটি শিশুর মৃত্যু হয়।
পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্ত করবেন স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের এক আধিকারিক মহঃ সোলেমান। মুখ্যমন্ত্রী মৃত শিশুর পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা জানিয়েছেন।

উচ্চ পর্যায়ের তদন্ত দাবি কংগ্রেসের
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ঘটনাকে গভীর দুঃখজনক বলে বর্ণনা করে, উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন। যাঁরা দোষী প্রমাণিত হবে, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তুলেছেন তিনি।
দিন তিনেক আগে মহারাষ্ট্রের আহমেদনগরের জেলা হাসপাতালে আগুন লেগে ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় ২৫ জন রোগীকে আইসিইউতে স্থানান্তরিত করতে হয়। আর ছয়জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা জানানো হয়েছিল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications