কন্যাকুমারীতে ৪৫ ঘণ্টার ধ্যান! ভোটের ফল প্রকাশের আগে নতুন সংকল্পের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
২০৪৭ সালের মধ্যে ভারত হবে উন্নত। এমনই সংকল্পের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতে সংস্কার শুধু আর্থিক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যেতে হবে। কন্যাকুমারী থেকে দিল্লি ফেরার পথে এমনটাই লিখেছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনদিনের আধ্যাত্মনিকযাত্রার পরে তিনি দিল্লির উদ্দেশে যাত্রা করেছেন। দিনভর কাশী-সহ অন্য অনেক জায়গায় ভোট চলছে। তিনি বলেছেন, তাঁর মন অনেক অভিজ্ঞতা ও আবেগ দিয়ে ভরা। তিনি নিজের মধ্যে শক্তির সীমাহীন প্রবাহ অনুভব করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচন অমৃতকালের প্রথম। তিনি কয়েকমাস আগে ১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের স্থান মিরাট থেকে প্রচার শুরু করেছিলেন। তারপর তিনি সারা দেশে গিয়েছেন। শেষ করেছেন পঞ্জাবের হোসিয়ারপুর দিয়ে। যা সন্ত রবিদাসজির সঙ্গে যুক্ত। তারপর তিনি ভারতের পায়ের কাছে কন্যাকুমারীতে গিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, সাধনায় প্রবেশের পরে তাঁর চোখ ভিজে যাচ্ছিল। সেখানে উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, কণ্ঠস্বর এবং অভিযোগ সবই অকার্যকর হয়ে যায়। তাঁর মধ্যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়। মন বাহ্যিক জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বড় দায়িত্বের মদ্যে ধ্যান করাটা চ্যালেঞ্জিং, বলেছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু কন্যাকুমারীর জমি এবং স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণা বিষয়টিকে অনায়াস করে তুলেছিল বলে জানিয়েছেন মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে ভারতের শাসন মডেল অনেক দেশের জন্য উদাহরণ হয়ে উঠেছে। মাত্র ১০ বছরের মধ্যে ২৫ কোটি মানুষকে দারিদ্রের ঊর্ধ্বে নিয়ে আসার ঘটনা নজিরবিহীন। তিনি বলেছেন, উদ্ভাবনী চর্চা যেমন, জনগণের পক্ষে সুশাসন, উচ্চাকাঙ্খী জেলা এবং উচ্চাকাঙ্খী ব্লকগুলি আজ বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে।
New Sankalps from the Sadhana in Kanniyakumari…penned a few thoughts which I am sharing. #NewSankalp4Bharat https://t.co/erT7FESRWN
— Narendra Modi (@narendramodi) June 3, 2024
ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রচারাভিযান এখন সমগ্র বিশ্বের একটি উদাহরণ। কীভাবে আমরা প্রযুক্তির ব্যবহার করে দরিদ্রদের ক্ষমতায়ন করতে পারি, স্বচ্ছতা আনতে পারি এবং তাদের অধিকার নিশ্চিত করতে পারি।
প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যেমন বিংশ শতাব্দীর চতুর্থ ও পঞ্চম দশককে স্বাধীনতা আন্দোলনে নতুন গতি দিতে পেরেছিলাম, তেমনই একবিংশ শতাব্দীর এই ২৫ বছরে আমাদের বিকশিত ভারতের ভিত্তি স্থাপন করতে হবে। তিনি বলেছেন, আসুন আগামী ২৫ বছর শুধু জাতির জন্য উৎসর্গ করি। আমাদের এই প্রচেষ্টা আগামী প্রজন্ম এবং আগামী শতাব্দীর জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে, ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনি বলেছেন, দেশের শক্তি ও উদ্দীপনা দেখে তিনি বলতে পারেন, লক্ষ্য এখন বেশি দূরে নয়। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, একত্রিত হতে হবে এবং বিকশিত ভারত তৈরি করতে হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications