স্বেচ্ছাবসরের পরেই রবিনহুড অবতারে বিহারের প্রাক্তন ডিজিপি, নেটপাড়ায় ভাইরাল মিউজিক ভিডিও
স্বেচ্ছাবসরের পরেই রবিনহুড অবতারে বিহারের প্রাক্তন ডিজিপি, নেটপাড়ায় ভাইরাল মিউজিক ভিডিও
মঙ্গলবারই স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিহারে ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে। তার আবেদন মঞ্জুরও করেছে বিহারের নীতীশ সরকার। এবার অবসর গ্রহণের পরেই একটি মিউজিক ভিডিওতে রবিনহুড অবতারে দেখা মিলল বিহারের এই প্রাক্তণ ডিজিপিকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরালও হয়েছে ওই ভিডিও। 'রবিনহুড বিহার কে’ নামের এই মিউজিক ভিডিও ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে ইউটিউব পাড়াতেও।

এই ভিডিওতে গান গেয়েছেন বিগ বস-খ্যাত সংগীত শিল্পী দীপক ঠাকুর। সেখানেই সুর ও ছন্দের জাদুতে বিহারের এই প্রাক্তন পুলিশ কর্তার প্রশংসাও করতে দেখা যায় তাকে। গোটা মিউজিক ভিডিও জুড়েই ডিউটিতে কর্মরত অবস্থায় গুপ্তেশ্বর পান্ডের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হয়। গানের মধ্যেই গুপ্তেশ্বর পান্ডেকে “ইয়ারোন কে ইয়ার” বলেও ডাকতে দেখা যায় দীপক ঠাকুর।
গানের লিরিক্সের হাত ধরেই যে বিহারের প্রাক্তন ডিজিপিকেই মহিমামণ্ডিত করার চেষ্টা করা হয়েছে তা গানটি একবার শুনলেই বোঝা যায়। সেখানেই গোটা পুলিশ জীবনে বিহারের এই পুলিশ করতে চোর-ডাকাতদের শায়েস্তা করেছেন মজার ছলে তারও উল্লেখ করেছেন সুরকার। এদিকে অবসর গ্রহণের পরেই গুপ্তেশ্বর পাণ্ডের রাজনীতে যোগদান নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। সূত্রের খবর আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তিনি এনডিএ শিবির থেকে জেডিইউ বা বিজেপির টিকিটে নির্বাচনী লড়াইয়েও নামতে পারেন। ওয়াকিবহাল মহলের ধারণা ভোটের আগে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতেই এই প্রতাপশালী পুলিশ কর্তার সপক্ষে এই ধরণের ভিডিও বানাচ্ছে তাঁর অনুগামীরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications