Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, সতর্ক থাকুন,’ কানাডায় ভারতীয়দের পরামর্শ বিদেশমন্ত্রকের

বিদেশ মন্ত্রক কানাডায় ভারতীয়দের ঘৃণা ও দেশ বিরোধী কার্যকলাপের জন্য সতর্ক করল,

শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে ভারতীয় নাগরিক যাঁরা ভারত থেকে কানাডায় গিয়েছে ভ্রমণ বা শিক্ষার জন্য, তাঁদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে পরামর্শ দেওয়া হয়েছে, কানাডায় ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের ওপর অপরাধ বেড়ে গিয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ বেড়ে গিয়েছে। তাই কানাডায় ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারত কানাডা প্রশাসনের কাছে ঘটনাগুলি সম্পর্কে তদন্তের আবেদন করেছে বলে জানা গিয়েছে।

‘ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, সতর্ক থাকুন,’ কানাডায় ভারতীয়দের পরামর্শ বিদেশমন্ত্রকের

এক বিবৃতিতে শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে. যেসব ভারতীয় কানাডায় শিক্ষা বা ভ্রমণের জন্য যাচ্ছেন, তাঁদের সতর্ক থাকার আহ্বান করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, 'সাম্প্রদায়িক হিংসা এবং ভারত বিরোধী কার্যকলাপের ঘটনাগুলি তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। বিদেশ মন্ত্রক এবং কানাডায় আমাদের হাই কমিশন/কনস্যুলেট জেনারেল এই ঘটনাগুলি কানাডিয়ান কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এবং তাদের অনুরোধ করেছে উল্লিখিত অপরাধগুলি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন,' এমইএ আরও জোর দিয়েছিল যে 'কানাডায় এখনও পর্যন্ত এই অপরাধের অপরাধীদের বিচারের মুখোমুখি করা হয়নি।'

ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানা হয়েছে, কানাডার কাছে এই বিষয়ে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, কানাডার তরফে জানানো হয়েছে তার ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সমর্থন করে। তার কাডায় হওয়া গণভোটকে স্বীকৃতি দেবে না।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখ্যসচিব অরিন্দম বাগচী জানিয়েছেন, খালিস্তানের গণভোটকে প্রহসনমূলক অনুশীলন হিসাবে আখ্যায়িত করব। চলতি মাসের শুরুর দিকে কানাডায় ভারত বিরোধী গ্রাফিতি দিয়ে কানাডার খালিস্তানি চরমপন্থীরা হিন্দুদের একটি মন্দর বিকৃত করে। ঘটনায় ভারত তীব্র প্রতিক্রিয়া দেখায়। বুধবার ভারতীয় হাইকমিশন টুইট করে, 'টরেন্টোয় আমরা BAPS স্বামীনারায়ণ মন্দিরে ভারত-বিরোধী গ্রাফিতি দিয়ে বিকৃত করার তীব্র নিন্দা করছি। কানাডিয়ান কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।'

এই প্রসঙ্গে কানাডার পার্লামেন্ট সদস্য চন্দ্র আর্য টুইট করেছেন, 'কানাডিয়ান খালিস্তানি চরমপন্থীদের দ্বারা টরন্টো বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরের ভাঙচুরের ঘটনার সবার নিন্দা করা উচিত। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক অতীতে কানাডার হিন্দু মন্দিরগুলিকে এই ধরণের দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে। ঘৃণ্য অপরাধ। হিন্দু কানাডিয়ানরা আন্তরিকভাবে উদ্বিগ্ন।'

এদিকে, ব্র্যাম্পটন দক্ষিণের সংসদ সদস্য সোনিয়া সিধু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং টুইট করে তিনি বলেন, 'মন্দির ভাঙচুরের ঘটনায় আমরা বিচলিত। আমরা বহু-সাংস্কৃতিক এবং বহু-বিশ্বাসের সম্প্রদায়ে বাস করি এখানে নিরাপদে বাস করি। যারা দায়ী তাদের তাদের আইনের মুখোমুখি হতে হবে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+