ঘুঘুর বাসা! তদন্তে ফাঁস সরকারি কর্মীদের কীর্তি, কাশ্মীরে জঙ্গি যোগ প্রমাণে বরখাস্ত ১১

ঘুঘুর বাসা! তদন্তে ফাঁস সরকারি কর্মীদের কীর্তি, কাশ্মীরে জঙ্গি যোগ প্রমাণে বরখাস্ত ১১

ভূস্বর্গে সন্ত্রাস পরতে পরতে কেন জড়িয়ে আছে তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। সরকারি দফতরের কর্মীরাই কাজ করেন জঙ্গিদের হয়ে। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে আসার পরেই ১১ জন সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে হিজবুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সালাউদ্দিনের দুই েছলেও রয়েছেন।

 বরখাস্ত ১১ জন সরকারি কর্মী

বরখাস্ত ১১ জন সরকারি কর্মী

জঙ্গিদের হয়ে কাজ করতেন তাঁরা। সরকারের কাজকর্মের গোপন খবর সংগ্রহ করে জঙ্গিডেরায় পৌঁছে দিতেন এই সরকারি কর্মীরা। সরকারের কাছ থেকে বেতন নিয়ে সরকারের বিরুদ্ধেই কাজ করতেন তাঁরা। এই চক্র ফাঁস হতেই প্রকাশ্যে এসে পড়েছে কাশ্মীরের সরকারি দফতরের ঘুঘু বাসা। জঙ্গিদের হয়ে কাজ করেন একাধিক কর্মী। এই নিয়ে তদন্ত আগেই চলছিল। বিশেষ কমিটি গড়া হয়েছিল এই ঘটনার তদন্তে। তদন্তে অভিযোগ প্রমাণ হতেই ১১ জন কর্মীকে বরখাস্তের আবেদন করা হয়ে।

জঙ্গি নেতার দুই ছেলে বরখাস্ত

জঙ্গি নেতার দুই ছেলে বরখাস্ত

কাশ্মীরে সরকারি দফতরে কাজ করতেন হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর নেতা মহম্মদ সালাউদ্দিনের দুই ছেলে। তাঁদেরও বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, লস্কর-ই-তৈবা, জামাত ইসলামি, দুখতারণ এ মিলাত নামেএকাধিক জঙ্গি গোষ্ঠির হয়ে কাজ করতেই এই ১১ জন সরকারি কর্মী। এবং জঙ্গিদের অর্থ সাহায্য করত তারা। অর্থাৎ সরকারি অর্থেই সরকার বিরোধী কাজে লিপ্ত ছিল তারা। মোস্ট ওয়ান্টেড জঙ্গি সইদ সালাউইদ্দিনের দুই ছেলে সইদ আহমেদ শাকিল এবং সইদ ইউসুফও ছিলেন সেই তালিকায়। পরিচয় গোপন করে সরকারি কর্মী হিসেবে কাজ করছিলেন।

 সব দফতরেই জঙ্গির খোঁচর

সব দফতরেই জঙ্গির খোঁচর

শিক্ষা থেকে স্বাস্থ্য সব দফতরেই জঙ্গিদের একজন করে খোঁচর হিসেবে কাজ করছিলেন সরকারি কর্মীরা। শিক্ষা দফতরের দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। জব্বার আহমেদ পারে এবং নিসার আহমেদ তান্ত্রে এই দুই সরকারি কর্মী পাক জঙ্গি সংগঠন জামাত-এ-ইসলামির হয়ে কাজ করছিলেন। বিদ্যুৎ দফতরের কর্মী শাহিন আহমেদ লোনে হিজবুল মুজাহিদিনের সঙ্গে কাজ করতেন এবং জঙ্গিদের অস্ত্র পাচারে সাহায্য করতেন।

 কোন কোন দফতর থেকে বরখাস্ত

কোন কোন দফতর থেকে বরখাস্ত

জানা গিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কারিগরি দফতরের কর্মীদের জঙ্গি যোগ মিলেছে। যে ১১ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে তাঁদের মধ্যে ৪ জন অনন্তনাগ জেলার বাসিন্দা। ৩ জন বাদগামের এবং বারামুল্লা, শ্রীনগর, কুপওয়াড়া, পুলওয়ামার এক জন করে কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+