পাখির চোখ বিধানসভা নির্বাচন, বিজেপির কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকবেন মোদী-শাহ
পাখির চোখ বিধানসভা নির্বাচন, বিজেপির কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকবেন মোদী-শাহ
বছর ঘুরলেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। আবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিও। যথারীতি এই নির্বাচনকে হাল্কাভাবে নিচ্ছে না ভারতীয় জনতা পার্টি। এবার পাঁচটি রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখেই বৈঠকে বসেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, রবিবার সকালে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

উত্তরপ্রদেশ, ত্রিপুরা, উত্তরাখণ্ড, গোয়া, মনিপুরে রয়েছে আগামী বছরে বিধান সভা নির্বাচন রয়েছে। বছরের শেষদিকে নির্বাচন হিমাচল প্রদেশ, গুজরাটএ। এর মধ্যে পঞ্জাব ছাড়া বাকি সমস্ত রাজ্যেই ক্ষমতা ধরে রাখার লড়াইতে নামবে গেরুয়া শিবির। পঞ্জাবে কংগ্রেসের টালমাটাল অবস্থায় আবার তাঁদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে সরকার গঠন করার৷ তাই সেই উদ্দেশ্যেই কোমর বেঁধে নেমে পড়ছে বিজেপি৷ তবে আপাতত উত্তরপ্রদেশ, ত্রিপুরা, উত্তরাখণ্ড, গোয়া এবং মনিপুর নিয়েই বৈঠকে বসছে শীর্ষ নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, রবিবার বৈঠকে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ জেপি নাড্ডার মতো ব্যক্তিত্বরা তো থাকছেনই৷ বৈঠকে উপস্থিত থাকবেন ১২৪ জন জাতীয় কর্মকর্তা। বহু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলীয় সদস্যরাও উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। রাজ্যগুলির সঙ্গে কথা বলার সময় বিজেপি বলে, 'কোভিডবিধি মেনে সমস্ত রাজ্য সভাপতি, রাজ্যের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যদের রাজ্য অফিস থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবে৷'
সম্প্রতি বিজেপির চিন্তা বেড়েছে লোকসভার উপনির্বাচনেও। হিমাচল প্রদেশে গেরুয়া শিবির ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস ছিনিয়ে নিয়েছে আসনটি। শুধু তাই নয়, তারা সেখানে তিনটি বিধানসভা আসনেও জিতেছে৷ অসম এবং মধ্যপ্রদেশে ভাল ফল করলেও সবমিলিয়ে পার্ফমেন্স চাপে রাখছে বিজেপিকে৷












Click it and Unblock the Notifications