মেঘভাঙা বৃষ্টিতে নদীতে ধেয়ে এল হড়পা বান, ভয়াবহ জলস্রোতে ভেসে যাওয়ার ভিডিও ভাইরাল
মেঘভাঙা বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেল উত্তর কাশীকে। অতিবৃষ্টির জেরে টনস নদীতে ধেয়ে এল হড়পা বান। সেই বানেই ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডের উত্তরকাশীর বিস্তীর্ণ অঞ্চলের।
মেঘভাঙা বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেল উত্তর কাশীকে। অতিবৃষ্টির জেরে টনস নদীতে ধেয়ে এল হড়পা বান। সেই বানেই ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডের উত্তরকাশীর বিস্তীর্ণ অঞ্চলের। টনস নদীর জলস্রোতের ভিডিও কাঁটা দেয় গায়ে। ওই স্রোতের মুখে যে কোও জনপদ খড়কুটোর মতো ভেসে যেতে পারে।

নদী তীরবর্তী আরাকোটা, মাকুড়ি ও টিকোচীর পরিস্থিতি সবথেকে ভয়াবহ। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ চালাচ্ছে। ওই এলাকার একমাত্র রাস্তা জলের তলায় চলে গিয়েছে। ফলে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
#WATCH Tons river in Uttarkashi's Mori tehsil overflows following cloudburst in the area. Teams of ITBP, SDRF and NDRF engaged in rescue and evacuation. #Uttarakhand pic.twitter.com/fOpE6J30Kg
— ANI (@ANI) August 18, 2019
স্থানীয় বাসিন্দারা বাড়ি ছেড়ে উঁচু স্থানে পাড়ি দিয়েছেন। জঙ্গলে দিকে ঘাঁটি গেড়েছেন অনেকে। কারণ যে কোনও মুহূর্তে হড়পা বান ভাসিয়ে নিয়ে যেতে পারে বাড়িঘর, বাসস্থান- সবকিছু। ভাসিয়ে নিয়ে যেতে পারে তাদেরও।
এইউ অবস্থায় উদ্ধারকার্য চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকবিলা দফতর। তিনটি গ্রামের প্রঘান সড়কপথ জলে ভেসে যাওয়ার পরও কঠিন পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। তিনটি গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়াই এখন তাঁদের মুল লক্ষ্য।












Click it and Unblock the Notifications