করোনার প্রথম 'ওরাল মেডিসিন'-এর জন্য একসঙ্গে কাজ করছে দেশের পাঁচ ওষুধ কোম্পানি

করোনার প্রথম 'ওরাল মেডিসিন'-এর জন্য একসঙ্গে কাজ করছে দেশের পাঁচ ওষুধ কোম্পানি

ভ্যাকসিনের পর এবার করোনার ওষুধ তৈরিতে একসঙ্গে কাজ করবে ভারতের পাঁচ ওষুধ প্রস্তুতকারক সংস্থা৷ দেশে মলনুপিরাভিরের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য একসঙ্গে কাজ করতে চলেছে এই সংস্থাগুলি৷

কী এই মলনুপিরাভির?

কী এই মলনুপিরাভির?

মোলনুপিরাভির একটি মৌখিক অ্যান্টি-ভাইরাল ড্রাগ যা কোভিড-১৯ সহ একাধিক আরএনএ ভাইরাসের প্রতিরোধে কাজ করবে বলে মনে করা হচ্ছে। বিশ্বজুড়ে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷ কোভিড পজিটিভ কিন্তু হাসপাতালে ভর্তি নয় এরকম রোগীদের উপর এই ওষুধ প্রয়োগ করে থার্ড ফেজ ট্রায়াল চলছে৷ এমএসডি এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক একসঙ্গে সারা বিশ্বজুড়ে এই মলনুপিরাভিরের তৃতীয় পর্বের ট্রায়াল চালাচ্ছে৷ এবং সেখান থেকে প্রাত তথ্য লিপিবদ্ধ করছে৷

ভারতে কোন সংস্থাগুলি মলনুপিরাভিরের ট্রায়াল চালাবে?

ভারতে কোন সংস্থাগুলি মলনুপিরাভিরের ট্রায়াল চালাবে?

ভারতের পাঁচটি বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা মলনুপিরাভিরের ক্লিনিকাল ট্রায়াল চালাবে৷ সিপলা লিমিটেড, ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজ লিমিটেড, এমকিউর ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং টরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের এই সংস্থাগুলি নিজেদের মধ্যে গবেষণালব্ধ ফল শেয়ার করবে।

কী বলছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া?

কী বলছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া?

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এর সাবজেক্ট এক্সপার্ট কমিটির (এসইসি) -র অনুমোদনক্রমে ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজ মলনুপিরাভিরের ক্লিনিকাল ট্রায়াল করবে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) মলনুপিরাভিরের ক্লিনিকাল ট্রায়াল প্রোটোকলকে অনুমোদন দিয়েছে।

করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী মলনুপিরাভির?

করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী মলনুপিরাভির?

যদিও এই নিয়ে এখনও স্পষ্ট কিছু তথ্য নেই চিকিৎসকদের হাতে৷ কিন্তু যে ফর্মুলায় এই ওষুধ তৈরি হয়েছে তাতে আরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে মলনুপিরাভিরের কার্যকারিতা নিয়ে আশাবাদী চিকিৎসকরা। কিন্তু মৃদু উপসর্গ থাকা কোভিড পেশেন্টদের ক্ষেত্রেই এই ওষুধ কার্যকরী হবে বলে মনে করছেন গবেষকরা৷ সে ক্ষেত্রে হাসাপাতালে ভর্তি ও বেশি উপসর্গ থাকা রোগীদের জন্য মলনুপিরাভিরের ট্রায়ালে আরও সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+