‌প্রথমবার প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে উত্তরপ্রদেশে হতে চলেছে কৃষক আন্দোলন

‌প্রথমবার প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে উত্তরপ্রদেশে হতে চলেছে কৃষক আন্দোলন

প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নেতৃত্বে এই প্রথমবার কোনও বড় আন্দোলন করতে চলেছে কংগ্রেস। কৃষকদের বিষয়কে সামনে রেখে বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেলতে উত্তরপ্রদেশে আন্দোলন করবে কংগ্রেস।

‌প্রথমবার প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে উত্তরপ্রদেশে হতে চলেছে কৃষক আন্দোলন


প্রিয়াঙ্কা সহ কংগ্রেসের অন্তর্বতীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বুধবার রায় বরেলিতে দু’‌দিনের সফরে আসেন। এখানে তাঁরা রাজ্য ও জেলার কংগ্রেস কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেবেন। এই সফরেই প্রিয়াঙ্কা এই কৃষক আন্দোলন নিয়ে দলের নেতা–কর্মীদের নির্দেশ দেবেন। সূত্রের খবর, প্রত্যেক মাসে গ্রামস্তরে কংগ্রেস আয়োজন করতে চলেছে '‌কিষাণ জন জাগরণ অভিযান’‌। যেখানে কৃষকদের সমস্যার খতা শুনবে কংগ্রেস। এরপর উত্তরপ্রদেশের জেলায় জেলায় কৃষকদের নিয়ে কংগ্রেস বড় ধরনের আন্দোলন করবে।

এই আন্দোলনের কৌশল সাজানো হয়ে গিয়েছে এবং আগামী সপ্তাহেই এই কার্যক্রমের ঘোষণা করা হবে। সূত্রের খবর, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে এটাই সবচেয়ে বড় আন্দোলন হতে চলছে। কংগ্রেস দল উত্তরপ্রদেশ সরকারকে বিপথগামী গবাদি পশু, আখ চাষিদের ঋণ পরিশোধ, ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম এবং বুন্দেলখণ্ডের কৃষকদের আত্মহত্যার মতো বিষয় নিয়ে আলোচনা করবে। এই কার্যক্রম চলাকালীন, দলের কর্মীরা কৃষকদের কাছে পৌঁছে তাঁদের দিয়ে ফর্ম পূরণ করাবে, যেখানে কৃষকরা তাঁদের সমস্যার কথা লিখবে। এই আন্দোলনের পরিকল্পনার সঙ্গে জড়িত একটি সূত্রে জানা গেছে, কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা ফর্ম জেলা পর্যায়ে তহসিলদার বা জেলা শাসকের হাতে হস্তান্তর করা হবে। এর পাশাপাশি কংগ্রেস কর্মীরা প্রচারপত্র বিতরণ করবেন যেখানে ইউপিএ এবং এনডিএ সরকারের সময় কৃষকদের পরিস্থিতি তুলনা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+