প্রথম সৌরশক্তির ট্রেন, ভারতীয় রেলের কত খরচ বাঁচবে জেনে নিন
ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এই ট্রেনটি চালালে বছরে ৬৭২ কোটি টাকা বাঁচানো সম্ভব হবে বলে দাবি রেলমন্ত্রকের
ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। শুক্রবার সফদরজঙ্গ স্টেশনে তিনি এই ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনের উদ্বোধন করেন। ট্রেনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল রয়েছে। তার মাধ্যমেই আলো, পাখা এবং ডিসপ্লে বোর্ডের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে।

ব্যাটারি ব্যাঙ্কের সুবিধা থাকায় সূর্যের আলো না থাকলেও ট্রেন চালাতে কোনওরকম অসুবিধা হবে না।
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি ১৬০০ হাই হর্স পাওয়ারের ক্ষমতাসম্পন্ন সোলার ডিজেল মাল্টিপল ইউনিট এই ট্রেনটি চালালে বছরে ৬৭২ কোটি টাকা বাঁচানো সম্ভব হবে বলে দাবি রেলমন্ত্রকের।
1/ MR @sureshpprabhu dedicates first solar powered #DEMU train to nation in #NewDelhi. pic.twitter.com/Ra2MXNpT1h
— Ministry of Railways (@RailMinIndia) July 14, 2017
মন্ত্রক সূত্রে জানা গেছে, ২৫ বছর আয়ুবিশিষ্ট এই ট্রেনটিতে ৮ টি কোচের প্রত্যেকটিতে ৮৯ জন যাত্রী বহন করা যাবে। নয়াদিল্লির সরাই রোহিল্লা থেকে হরিয়ানার গারহি হারসুরু জংশন পর্যন্ত চলবে ট্রেনটি।












Click it and Unblock the Notifications