Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gitanjali Aiyar: প্রয়াত দূরদর্শনের প্রথম ইংরেজি ভাষার সঞ্চালিকা গীতাঞ্জলি আয়ার, শোকস্তব্ধ সংবাদমাধ্যম

Gitanjali Aiyar passes away: একটা যুগের অবসান! প্রয়াত প্রখ্যাত সাংবাদিক গীতাঞ্জলি আইয়ার (Gitanjali Aiyar)। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে দূরদর্শনে সংবাদ পাঠ করেছেন তিনি। এমনকি গীতাঞ্জলি আইয়ার প্রথম দূরদর্শনে ইংরেজিতে খবর পাঠ শুরু করেন।

বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংবাদ জগতে। গীতাঞ্জলি আইয়ার একটা যুগের অবসান হিসাবেই দেখছেন তাঁর অনুরাগীরা। ১৯৭১ সালে প্রথম দূরদর্শনে যোগ দেন গীতাঞ্জলি আইয়ার। তাঁর খবর পড়া খুব অল্প দিনেই যথেষ্ট গ্রহণযোগ্যতা পায়।

প্রয়াত দূরদর্শনের প্রথম ইংরেজি ভাষার সঞ্চালিকা গীতাঞ্জলি আয়া

শুধু তাই নয়, ইংরেজি গানের অনুরোধের আসরেও যথেষ্ট জনপ্রিয় মুখ ছিল গীতাঞ্জলি আইয়ারের। যখন দূরদর্শন ভেঙে অল ইন্ডিয়া রেডিও তৈরি হল তখনও দূরদর্শনের সঙ্গেই থেকে গেছিলেন তিনি।

দীর্ঘ সাংবাদিকতার জীবনে গীতাঞ্জলি আইয়ার চারবার বেস্ট অ্যাংকার পার্সন অ্যাওয়ার্ড পান। শুধু তাই নয়, তার অসামান্য কাজ, কৃতিত্ব এবং অবদানের জন্য ১৯৮৯ সালে ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী পুরস্কার পান। গীতাঞ্জলি আইয়ার ইংরেজি নিয় পড়াশুনা করেছেন।

এমনকি কলকাতার লরেটো কলেজ থেকেও স্নাতক হন তিনি। পরে ন্যাশানাল স্কুল অফ ড্রামা থেকে ডিপ্লোমা করেছেন আইয়ার। দূরদর্শনে সফল কেরিয়ারের পর সরকারি সম্পর্ক, কর্পোরেট যোগাযোগ এবং বিপনণেও কাজ করেন। দীর্ঘ সময়ে ব্যবাসায়ীক সংস্থা CII-তেও কাজ করেন।

এছাড়াও একটি সিরিয়ালেও কাজ করার সৌভাগ্য হয়েছিল গীতাঞ্জলি আইয়ারের। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়া জুড়ে শোকবার্তা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+