মাঙ্কিপক্সে দেশে প্রথম মৃত্যু কেরলে, দেশজুড়ে নতুন আতঙ্ক
মাঙ্কিপক্সে দেশে প্রথম মৃত্যু কেরলে, দেশজুড়ে নতুন আতঙ্ক
মাঙ্কিপক্সের সংক্রমণে দেশে প্রথম মৃত্যু কেরলে। নতুন করে আতঙ্ক বাড়িয়েছে দেশে। আরব থেকে আসা ২২ বছরের এক যুবক মারা গিয়েছেন মাঙ্কিপক্সের সংক্রমণে। শনিবার ত্রিশূরে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ইউএই থেকে আসার পরেই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন তিনি।

মাঙ্কিপক্স ছড়াতে শুরু করেছে ভারতে। তারমধ্যে আবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে কেরলে মারা গিয়েছেন এক ২২ বছরের যুবক। আরব থেকে এসেছিলেন সেই যুবক। ত্রিশূরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হঠৎ করে মাঙ্কিপক্সে মারা যাওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে স্বাস্থ্যমন্ত্রকে। ইতিমধ্যেই মাঙ্কিপক্স মোকাবিলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে।
১০ দিন আগে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছিল যুবকের শরীরে। সূত্রের খবর আরবে থাকাকালীনই মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছিল তাঁর শরীরে। কিন্তু তথ্য গোপন করে তিনি ভারতে ফেরেন। বাড়িতে ফেরার পর তাঁর শরীরে একাধিক জায়গায় ফুসকুড়ি দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে এক জনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়েছে। আরও একজন হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়াও বিহার, উত্তর প্রদেশেও মাঙ্কিপক্সের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছে একাধিক ব্যক্তির শরীরে। তবে এখনই নিশ্চিত হয়নি তাঁদের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ হয়েছে।












Click it and Unblock the Notifications