Assembly bypoll: ভোটের মাঝেই দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, রক্ত ঝরল উত্তরাখণ্ডে
বিধানসভা উপনির্বাচনে এবার অশান্তির ঘটনা ঘটল উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের ২টি কেন্দ্রে চলছে উপনির্বাচন। বদ্রীনাথ এবং মঙ্গলুর বিধানসভা কেন্দ্রে ভোট চলছে। তার মধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে মঙ্গুরে।
দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কাজি নিজামুদ্দিন অভিযোগ করেছেন দুষ্কৃতিরা প্রকাশ্যে গুলি চালিয়েছে।

কংগ্রেস প্রার্থী অভিযোগ করেছেন, ভোটের মাঝে এই ধরনের সংঘর্ষের ঘটনা এক কথায় গণতন্ত্রের হত্যা করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত নেই। যদিও পুলিশ সুপার রুরাল স্বপন কিশোর সিং জানিয়েছেন যে এখন পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। এবং ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে।
তিনি আরও জানিয়েছেন পর্যাপ্ত পরিমানে পুলিশ সুপার মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ সুপার জানিয়েছেন সংঘর্ষের ঘটনা ঘটেছে কিন্তু গুলি চালানোর কোনও ঘটনা সেখানে ঘটেনি। ভোট গ্রহণ আবার শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত নতুন করে কোনও অশান্তির ঘটনা প্রকাশ্যে আসেনি। সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
বিএসপি বিধায়ক সরওয়াত করিম আনসারির মৃত্যুর কারণেই এই কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা এটি। সংখ্যালঘু ভোটারের সংখ্যাই সবচেয়ে বেশি। এই কেন্দ্রে বিএসপি প্রার্থী করেছেন প্রয়াত বিধায়ক আনসারির ছেলে উবেদুর রহমানকে। তার প্রতিপক্ষ এখানে কংগ্রেসের কাজি নিজামুদ্দিন।
বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছেন করতার সিং ভাদনাকে। গুজ্জর নেতা কারতার সিং। সেকারণেই তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। জয় কার হবে সেটা বিচার করবে ভোট বাক্স। তবে ভোটের মাঝে্ গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় নিঃসন্দেহে উত্তেজনা ছড়িয়েছে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications