আতশবাজি নিয়ন্ত্রণের নির্দেশিকা! কোন কোন রাজ্যে প্রযোজ্য, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট

শুধুমাত্র দিল্লি বা জাতীয় রাজধানী অঞ্চল নয়, আতসবাজি নিয়ে সাম্প্রতিক নির্দেশাবলী সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। উৎসবের মরশুমে পটকা নিষিদ্ধ এবং বায়ু-শব্দ দূষণ কমানো নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে রাজস্থান সরকারকে নির্দেশ দেওয়া নিয়ে একটি আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট এব্যাপারে স্পষ্ট করেছে।

সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, এব্যাপারে নতুন কোনও নির্দেশের প্রয়োজন নেই। আদালত রাজস্থানকে আগেকার আদেশগুলির সুনির্দিষ্ট নোট নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এই আদেশ দেশের সব রাজ্যের জন্য বাধ্যতামূলক। বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চ এব্যাপারে আদেশ দিয়েছে।

সুপ্রিম কোর্ট

২০২১ সালে সুপ্রিম কোর্ট দীপাবলির আগে পটকায় নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার না করা নিশ্চিত করে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, আতসবাজির ওপরে কোনও নিষেধাজ্ঞা নেই। কেবলমাত্র সেই আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল যাতে বেরিয়াম লবণ রয়েছে।

২০২১ সালে বিচারপতি এমআর শাহ এবং এএস বোপান্নার বেঞ্চ বলেছিল, যদি কোনও এলাকায় নিষিদ্ধ আতসবাজি তৈরি ও বিক্রি ও ব্যবহার করা হয়, তবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সংশ্লিষ্ট এলাকার পুলিশ কমিশনার কিংবা পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার এসএইচওকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে।

আবেদনটি দেশে পটকা বিক্রি, ক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করার জন্য দায়ের করা আবেদনের জন্য দাখিল করা হয়েছিল, যা ২০১৫ সাল থেকে সুপ্রিম কোর্টে বিবেচনাধীন রয়েছে। আদালত জানিয়েছে, আতসবাজিতে বেরিয়াম-ভিত্তিক রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ করার আগে তাদের দ্বারা পাশ করা আদেশগুলি প্রাধান্য পাবে। পাশাপাশি আদালত একটি আতসবাজি প্রস্তুতকারকদের দ্বারা সংযুক্ত পটকা ব্যবহার করার জন্য দায়ের করা অপর আবেদন প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে বিচারপতি সঞ্জয় কিশাণ কৌল, সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এদিন দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের মান খারাপ হওয়ার প্রেক্ষিতে পঞ্জাব, রাজস্থান ও হরিয়ানা সরকারকে কৃষ্কদের খড় পোড়ানো বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+