কামাক্ষ্যা এক্সপ্রেসে আগুন, বিপর্যস্ত ট্রেন চলাচল! প্রাণে বাঁচলেন যাত্রীরা
উত্তর প্রদেশের মির্জাপুরে জেলার কয়েলহাট গ্রামে কামাক্ষ্যা এক্সপ্রেসে আগুন। এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন এবং জেনারেটর রুমে হঠাৎ আগুন লেগেযায়।
উত্তর প্রদেশের মির্জাপুরে জেলার কয়েলহাট গ্রামে কামাক্ষ্যা এক্সপ্রেসে আগুন। এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন এবং জেনারেটর রুমে হঠাৎ আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই তা ভস্মীভূত হয়ে যায়। যদিও ইঞ্জিন এবং জেনারেটর রুমকে ট্রেন থেকে আলাদা করা সম্ভব হওয়ায় যাত্রীরা রক্ষা পেয়ে যান। হতাহতের কোনও খবর নেই।

আগুন লেগেছে বুঝতে পেরেই চালক জেনারেটর রুম এবং পার্সেল কোচকে ট্রেন থেকে আলাদা করে দিতে সক্ষম হন। যদিও এই আগুন লাগার ঘটনায় দিল্লি
হাওড়া রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়ে।
২০১৬, ২০১৭, ২০১৮ সালে একের পর এক ট্রেন দুর্ঘটান হয়েছে উত্তর প্রদেশে। বহু মানুষের মৃত্যুও হয়েছে। তবে এই সব ট্রেন দুর্ঘটনার বেশিরভাগই ছিল লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা।












Click it and Unblock the Notifications