আপের ওয়াজিরপুর প্রার্থীর বিরুদ্ধে এফআইআর, অভিযোগ মারধরের
নয়াদিল্লি, ১০ জানুয়ারি : দলের কর্মীকে হেনস্থা ও মারধর করার অভিযোগে আম আদমি পার্টির ওয়াজিরপুর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী রাজেশ গুপ্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।
সূত্রের খবর পীড়িতের নাম অর্চিত গুপ্তা। তাঁর অভিযোগ, দলের আভ্যন্তরীন ভোটে রাজেশ গুপ্তাকে ভোট না দেওয়ায় রাজেশ ও তাঁর সঙ্গীরা তাঁকে আক্রমণ করে।

এক পুলিশ আধিকারিকের কথায়, "অর্চিতের কথায় রাজেশ গুপ্তা এবং তার সমর্থকরা প্রথমে ধাক্কাধাক্কি শুরু করে। তারপর মারধর শুরু হয়। এই ঘটনায় অর্চিতের হাত, মুখে আঘাত লেগেছে, দাঁত ভেঙে গিয়েছে। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। আপের ওয়াজিরপুর শিল্পতালুকে দলীয় বৈঠকের পরই ঘটনার সূত্রপাত।
অর্চিতের মেডিক্যাল পরীক্ষার পর ভারতীয় দণ্ডবিধির ৩২৫ এবং ৩৪ নম্বর ধারায় অশোক বিহার থানায় মামলা রুজু করা হয়েছে রাজেশ গুপ্তার বিরুদ্ধে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।












Click it and Unblock the Notifications