রাজ্যগুলির বকেয়া জিএসটি মেটাল মোদী সরকার, কী ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
রাজ্যগুলির বকেয়া জিএসটি মেটাল মোদী সরকার, কী ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
করোনা ধাক্কায় বিপুল ক্ষতি হয়েছে জিএসটি আদায়ে। কেন্দ্র গুলির কেন্দ্রের কাছে যে অংশের জিএসটি পায় সেগুলি বাকি বড়েছিল। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সহ ৮টি রাজ্যে কিছুটা বকেয়া জিএসটি মিটিয়ে ছিল কেন্দ্র। এবার আরও ২০,০০০ কোটি টাকা মেটানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পরেই একথা ঘোষমা করেন তিনি।

বকেয়া জিএসটি মেটাল কেন্দ্র
করোনা ধাক্কায় জিএসটি আদােয় বিপুল ঘাটতি হয়েছে। গত কয়েক মাসে রাজ্য গুলির প্রাপ্য জিএসটি মেটানো নিয়ে চাপে ছিল মোদী সরকার। অবশেষে সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারান ঘোষণা করেন রাজ্যগুলির প্রাপ্য জিএসটির ২০,০০০ কোটি টাকা মেটানো হবে। আজ রাতের পরেই তাঁদের জন্য ফান্ড ছেড়ে দেওয়া হবে।

২০ রাজ্যের জন্য ফান্ড রিলিজ
বকেয়া জিএসটি মাফ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনও রাজ্যই তাতে রাজি হয়নি। তাই ২০ টি রাজ্য জিএসটি বকেয়া মেটানোর জন্য চিঠি লিখেছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন জিএসটি রিটার্নের ৩৫ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে।

জিএসটি আদায়ে ছাড়
করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের করের বোঝা হালকা করতে জিএসটি-তেও ছাড় ঘোষণা করেছে মোদী সরকার। যে ব্যবসায়ীদের বার্ষিক আয় ৫কোটি টাকা তাঁরা ত্রৈমাসিক হিসেবে জিএসটি রিটার্ন দিলেই হবে। মাসিক রিটার্ন দিতে হবে না বলে জানানো হয়েছে।

করোনায় ধাক্কা
করোনা সংক্রমণের কারণে বিপুল ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। জিএসটি আদায় থেকে শুরু করে বাণিজ্য সব ক্ষেত্রেই দেশের অর্থনীতিতে বিপুল ঘাটতি দেখা দিয়েছে। জিডিপি বৃদ্ধিতেও বিপুল ধাক্কা খেয়েছে মোদী সরকার। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের আর্থিক মান অনেকটাই নেমে গিয়েছে এই করোনা ধাক্কায়।












Click it and Unblock the Notifications