অর্থমন্ত্রক ও এয়ার ইন্ডিয়া পেল নতুন সচিব, শীঘ্রই দায়িত্ব গ্রহণ
অর্থমন্ত্রক ও এয়ার ইন্ডিয়া পেল নতুন সচিব
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নতুন সচিব হিসাবে নিয়োগ হলেন বরিষ্ঠ আইএএস দেবাশিস পাণ্ডা। বৃহস্পতিবারই তাঁকে ব্যক্তিগত মন্ত্রকের নির্দেশ এই দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে বরিষ্ঠ আমলা রাজীব বনসলকে এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের পদ দেওয়া হয়েছে।

১৯৮৭ সালের আইএএস ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের অফিসার দেবাশিস পাণ্ডা। তিনি বর্তমানে আর্থিক পরিষেবার বিশেষ সচিব হিসাবে নিয়োজিত হয়েছেন। নির্দেশে বলা হয়েছে যে অর্থ মন্ত্রকের প্রাক্তন সচিব রাজীব কুমারের মেয়াদ এ মাসেই শেষ হবে। এরপর তাঁর জায়গায় দেবাশিস পাণ্ডাকে নিয়োগ করা হবে, মন্ত্রীপরিষদের নিয়োগ কমিটির দ্বারা অনুমোদিত।
অন্যদিকে ১৯৮৮ সালের আইএএস ব্যাচ তথা নাগাল্যান্ড ক্যাডারের অফিসার বনসল বর্তমানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহ সচিব হিসাবে রয়েছেন। মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের পদে অতিরিক্ত সচিবের পদমর্যাদা ও বেতন হিসাবে তাঁর নিয়োগকে অনুমোদন দিয়েছে। নির্দেশ যদিও আর বিশদ কিছু জানানো হয়নি। এই পদে বর্তমান অশ্বিনী লোহানির মেযাদ শেষ হওয়ার পরই বনসল তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications