কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে লড়াই! মমতার পর এবার উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়ালের
দিল্লি পরিষেবা নিয়ন্ত্রণে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে মঙ্গলবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরে বুধবার দিল্লির মুক্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেখা করলেন শিবসেনা (ইউটিবি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে। এদিন কেজরিওয়ালের সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং, রাঘব চাড্ডা এবং অতীশি।
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরে যৌথ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে তৃণমূল ভোট দেবে। আর এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, উদ্ধব ঠাকরে তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে তারা ভোট দেবেন।

অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, যদি দিল্লি পরিষেবা নিয়ন্ত্রণে কেন্দ্রের অর্ডিন্যান্স সংসদে পাশ না হয়, তাহলে ২০২৪-এর সাধারণ নির্বাচনে মোদী সরকার ক্ষমতায় ফিরতে পারবে না। এদিন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে সমর্থন চাইতে এনসিপি নেতা শারদ পাওয়ারের সঙ্গেও দেখা করেন।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, সবাই দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে একসঙ্গে হয়েছেন। তিনি আরও বলেছেন, তাদেরকে বিরোধী দল বলা উচিত নয়, যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে. তাদেরই বিরোধী দল বলা উচিত। কেননা তারা গণতন্ত্র ও সমবিধানের বিরুদ্ধে।

দিল্লি পরিষেবা নিয়ন্ত্রণে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে রাজ্যসভায় ভোট দিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেখা করছেন বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে। তিনি নীতীশ কুমারের সঙ্গে দেখা করার পরে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে আপের পাশে থাকার সমর্থন আদায়ে কথা বলেন।

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, সুপ্রিম কোর্ট দিল্লি পরিষেবা নিয়ন্ত্রণের দায়িত্ব মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের হাতে দেওয়ার পরে তা ফের উপরাজ্যপালের হাতে ফিরিয়ে দিতে কেন্দ্র অর্ডিন্যান্স জারি করেছে। দিল্লির আপ সরকার কেন্দ্রের এই পদক্ষেপকে প্রতারণা বলে নিশানা করেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications