বিয়ের দিন নিজের মেয়েকেই অপহরণ বাবার, কোথায় ঘটল এমন ঘটনা জানেন কি
নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না বাবা। বিয়ের দিন মেয়ের অপহরণ করলেন।
অনেক টালবাহনার পর নিজের মেয়ের প্রেম বিবাহে রাজি হয়েছিলেন পাত্রীর বাবা। তবে শেষ অবধি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না। বিয়ের দিন মেয়ের অপহরণ করলেন।

এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন পাত্র সতীশ। তিনি সিঙ্গাপুরে চাকরি করেন। তাঁর পিতা কামরাজ গোটা ঘটনায় হতবাক। কীভাবে নিজের মেয়ে সুভাশক্তিকে অপহরণ করালেন রবি তা কেউ ভাবতে পারছেন না। পাত্র ও পাত্রীর পরিবার একই এলাকার বাসিন্দা। ফলে এলাকায় হইচই পড়ে গিয়েছে।
তামিলনাড়ুর কোম্বাকোনমের বাসিন্দা সুভাশক্তি ও সতীশ গত আট বছর ধরে একে অপরকে ভালোবাসতেন। দুই পরিবারই বিয়েতে অরাজি ছিল। পরে রাজি হয়।
সুভাকে বিয়ে করতে সতীশ সিঙ্গাপুর থেকে উড়ে আসেন। পরে দুই পরিবারকে মানিয়ে বিয়েতে রাজি করান। ঠিক হয় রেজিস্ট্রারের অফিসে কাগজে কলমে বিয়ে হবে। পরে তিরুনাগেশ্বরমে বিয়ে হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।
তবে সেখানে সতীশ পৌঁছলেও যেতে পারেননি সুভাশক্তি। পরে তিনি ফোন করে জানান, তাঁর বাবা রবি তাঁকে অপহরণ করে আটকে রেখেছে। বিয়ে না করতে পারলে তিনি আত্মহত্যা করবেন সেই হুমকিও দেন।
এরপরই সতীশ পুলিশে যোগাযোগ করেন। পুলিশকে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ করেন। এই ঘটনার পরই পুলিশ তদন্তে নেমেছে। সুভাশক্তির পরিবারকে জেরা করা হচ্ছে। তবে ততক্ষণে সেদিনের মতো বিয়ে ভেস্তে দিতে পেরেছেন পাত্রীর বাবা রবি।












Click it and Unblock the Notifications