দোষ বলতে এক যুবকের সঙ্গে বন্ধুত্ব মেয়ের! পরিণামে যে নৃশংসতা দেখালেন বাবা
নয়াদিল্লির কারওয়ালনগরে ত্রোনিকা সিটি এলাকায় এক নৃশংস মৃত্যুর ঘটনাতে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ, সুদেশ কুমার নামে বছর ৪০ এর এক ব্যক্তির তার মেয়ের গলা কেটে খুন করেছেন।
নয়াদিল্লির কারওয়ালনগরে ত্রোনিকা সিটি এলাকায় এক নৃশংস মৃত্যুর ঘটনাতে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ, সুদেশ কুমার নামে বছর ৪০ এর এক ব্যক্তির তার মেয়ের গলা কেটে খুন করেছেন। খুনের নেপথ্য কারণ হিসাবে জানা গিয়েছে, সেই কিশোরীর সঙ্গে এলাকার এক যুবকের বন্ধুত্ব হয়। যা নিয়ে ক্ষুব্ধ ছিলেন সুদেশ।
কিছুদিন আগে , এক নর্দমা থেকে ওঅই কিশোরির দেহ উদ্ধার হয়। তার আগে কারওয়ালনগর পুলিশ স্টেশনে মৃতার বাবা , মেয়ের অপহরণের তত্ত্ব খাড়া করে একটি অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তদন্তে নেমে অপহরণ সম্পর্কীয় কিছুই খুঁজে পায়নি। এরপরই জানা গিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে কিশোরির বাবা সুদেশকে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে পড়ে সমস্ত কথা পুলিশকে জানিয়ে দেন সুদেশ। ফলে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশকে সুদেশ জানিয়েছেন,তাঁর স্কুটারে বসিয়ে মেয়েকে নিয়ে অনেক দূরবর্তী এক জায়গায় চলে যান । সেখানে তাকে গলা কেটে খুন করা হয় বলে জানান সুদেশ। পুলিশে জেরার মুখে সুদেশ স্পষ্ট জানিয়েছেন , এলাকার মোবাইলের দোকানের এক যুবকের
সঙ্গে মেয়ের বন্ধুত্ব মানতে পারছিলেন না তিনি। তাই এই অমানবিক কাণ্ড ঘটিয়ে দেন তিনি। পাশাপাশি মেয়েকে খু করে তিনি নিজেই একটি নর্দামাতে মৃতদেহ রেখে দিয়েছিলেন বলে জানিয়েছেন সুদেশ।












Click it and Unblock the Notifications