৬ সন্দেহভাজনের খোঁজ! পাঠানকোট হামলার স্মৃতি উস্কে জারি তল্লাশি
পাঠানকোটে ছয় সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি। পঞ্জাবের সীমান্ত এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।
পাঠানকোটে ছয় সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি। পঞ্জাবের সীমান্ত এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। বলবীর সিং নামে পাঠানকোটের শাদিপুর গ্রামের এক কৃষক দাবি করেছেন, মাঠে কাজ করার সময় তিনি ছয় সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখেছেন। অভিযোগের পরেই শুরু হয় তল্লাশি।

৬ সন্দেহভাজনের ঘোরাফেরা, দাবি কৃষকের
ওই কৃষক দাবি করেছেন, ছয় সন্দেহভাজন ব্যক্তির পিঠেই ছিল ব্যাগ। স্থানীয় মানুষদের সঙ্গে বেমানান লেগেছিল তাদের। . ঘটনার কথা তিনি প্রথমে গ্রামের সরপঞ্চকে জানান। পরে তা জানানো হয় পুলিশ।

অভিযোগ পাওয়ার পরেই সতর্কতা জারি
অভিযোগ পাওয়ার পরেই পঞ্জাব পুলিশের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে শুক্রবার বিকেল থেকেই। পাঠানকোটের এসএসপি বিবেক শীল সোনি জানিয়েছেন, এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

১৩ নভেম্বর গাড়ি ছিনতাই
এর আগে ১৩ নভেম্বর জম্মু থেকে ভাড়া নেওয়া এক গাড়ির চালককে বন্দুক দেখিয়ে মাধোপুরা এলাকায় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই সময় গাড়িতে ছিল চারজন। সেই সময়ও বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয়েছিল। যদিও পরবর্তী পর্যায়ে চালক এক হানাদারকে সনাক্ত করেন। যে স্থানীয় এক দুষ্কৃতী বলে জানা গিয়েছে।

২০১৬ থেকেই নজরদারি
২০১৬-তে পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই কড়া নজরদারিতে রয়েছে পাঠানকোট। সেই সময় পঞ্জাব পুলিশ আধিকারিকের গাড়ি ছিনতাই করে পাঠানকোট এয়ার বেসে হামলা চালানো হয়েছিল।
পঞ্জাবে ৫৫৩ কিমি আন্তর্জাতিক সীমানা রয়েছে পাকিস্তানের সঙ্গে।
(প্রতীকী চিত্র সৌজন্য: পিটিআই)
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications