চোখে জল নিয়েও সগর্বে ছেলেকে এবার শেষবার দেখার পালা! বারাণসী থেকে পাঞ্জাবে স্বজনহারার কান্না

'আমার এক ছেলেকে দেশমাতৃকার জন্য উৎসর্গ করেছি। আরও এক ছেলেকে দেশ সেবার জন্য পাঠাব।' চোখে জল, বুক ফেটে যাচ্ছে সন্তান হারার আর্তনাদে , তাও সগর্বে আজও দেশ সেবার কথা উঠে আসছে বিহারের ভগলপুরের রতন ঠাকুরের

'আমার এক ছেলেকে দেশমাতৃকার জন্য উৎসর্গ করেছি। আরও এক ছেলেকে দেশ সেবার জন্য পাঠাব।' চোখে জল, বুক ফেটে যাচ্ছে সন্তান হারার আর্তনাদে , তাও সগর্বে আজও দেশ সেবার কথা উঠে আসছে বিহারের ভগলপুরের রতন ঠাকুরের মুখে। যাঁর ছেলে আজ ঘরে ফিরবে। তবে ফিরবে কফিনবন্দি হয়ে।

নৃশংস হত্যালীলা!

১৪ ফেব্রুয়ারির অভিশপ্ত দুপুরে কাশ্মীরের বুকে পাক আশ্রিত জইশ জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন সিআরপিএফ জওয়ান। সেই রক্তাক্ত পর্বের শোক বুকে নিয়ে ক্ষোভ ফুঁসছে গোটা দেশ। আর যে বীর জওয়ানরা শহিদ হয়েছেন দেশ রক্ষার্থে, কর্তব্যের খাতিরে, সেই জওয়ানদের পরিবারে কী অবস্থা? বিহার থেকে বারাণসী, পাঞ্জাবের গুরুদাসপুরে বৃহস্পতিবার থেকেই ছবিটা এক। বুকফাটা কান্নায় মায়ের মন মানতে পারছেনা ছেলের মৃত্যু। চোখে জল নিয়েও স্ত্রী মেনে নিতে পারছেন না সেই মনের মানুষটার মরদেহটাই এবার ঘরে ফিরবে। আর বীর শহিদ সেনানিদের সন্তানরা কিছু বুঝে ওঠার আগেই তাঁদের জীবনে নেমে এসেছে এক অদ্ভুত অন্ধকার... 'উগ্রপন্থা', 'জঙ্গি' শব্দগুলির সঙ্গে নিজেদের অজান্তেই নিষ্পাপ শৈশবে পরিচিত হতে হচ্ছ তাদের।

পাঞ্জাব থেকে বারাণসীর শোকাহত

গুরুদাসপুরের ছেলে মনিন্দর সিং পুলওয়ামা হামলার অন্যতম শহিদষ। ছেলেকে হারিয়ে শোকার্ত গোটা পরিবার। তবে চোখের জল মুছেও শহিদের পরিবারে আজ গর্ব, ..গর্ব দেশমাতৃকাকে সেবা করতে পারার। বারাণসীর রমেশ যাদবের পরিবারেও আজ একই ছবি। গোটা গ্রাম ঘরের ছেলের জন্য আজ বুকচাপা কান্নায় মর্মাহত।

রাজৌরিতে শোকমিছিল

ঘরের ছেলে নাসের আহমেদের জন্য শোকে ভেঙে পড়েছে জম্মু ও কাশ্মীরের রাজৌরি। নাসের গতকাল কাশ্মীরের জঙ্গি হামলার অন্যতম শহিদ।

থমথমে মোগা

পাঞ্জাবের আরও এক সন্তানের আত্মবলিদানের ঘটনা শোকাহত করেছে মোগা এলাকাকে। ঘরের ছেলে জয়মাল সিংএর মৃত্যু মেনে নিতে পারছেনা পরিবার। যদিও গোটা এলাকা আজ এই বীরপুত্রের জন্য গর্বিত।

মহারাজগঞ্জে আর্তনাদ

ছেলে কে হারিয়েছে পরিবার, শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছে না মহারাজগঞ্জের সিআরপিএফ জওয়ান পঙ্কজ ত্রিপাঠির পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+