আস্থায় আস্থা ফেসবুকের, বার্ষিক বেতন দু'কোটি টাকা!

কক
মুম্বই, ৯ ডিসেম্বর: বার্ষিক বেতন দু'কোটি টাকা! আইআইটি-বম্বের এক ছাত্রীকে এমনই প্যাকেজ দিচ্ছে ফেসবুক। আগামী বছরের অক্টোবরে পড়া শেষ করে তিনি যোগ দেবেন ফেসবুকে।

২০ বছরের আস্থা আগরওয়াল আদতে জয়পুরের মেয়ে। এখন আইআইটি-বম্বেতে স্নাতক স্তরে পড়াশুনো করছেন। কিছুদিন আগেই ক্যাম্পাস ইন্টারভিউ নিতে আসেন ফেসবুক কর্তারা। সফটঅয়্যারে আস্থা আগরওয়ালের গভীর জ্ঞান দেখে মুগ্ধ হন তাঁরা। বার্ষিক দু'কোটি টাকার প্যাকেজ দিয়ে বসেন।

প্রথমে তো মেয়েটি নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। ইন্টারভিউ দিয়ে বেরিয়ে প্রথমেই ফোন করেন বাবাকে। জয়পুরের বাড়িতে কার্যত উৎসব শুরু হয়ে যায়।

আস্থা জানান, "আমি ওখানে সফটঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেব। মে-জুন মাসে ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলাম ফেসবুকে প্রশিক্ষণ নিতে। তখনই আমার কাজের প্রশংসা করেছিল ওরা। ইন্টারভিউতে সেই প্রসঙ্গ উঠেছিল। আমি চাকরির চিঠিও পেয়ে গিয়েছি। তবে এখন আমার কাজ হবে, পড়াশুনোয় মন দেওয়া। অক্টোবর মাসে ফাইনাল পরীক্ষা। পরীক্ষা দিয়েই আমি ফেসবুকে কাজে যোগ দেব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+