করোনা মোকাবিলায় মোদীর ভিডিও কনফারেন্স! এক সওয়াল মমতা ও যোগী আদিত্যনাথের

জ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে মহারাষ্ট্র, দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন।

রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে মহারাষ্ট্র, দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন। এঁরা প্রত্যেকেই লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর দাবি করেছেন। এদিন বেলা ১১ টায় শুরু হওয়া এই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

লকডাউনের মেয়ার বাড়ানোর দাবি

লকডাউনের মেয়ার বাড়ানোর দাবি

পূর্ব ঘোষণা মতো এদিন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই মহারাষ্ট্র, দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন। জানা গিয়েছে, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল এবং অমরিন্দর সিংরা লকডাউনের মেয়ার ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর দাবি করেন।

৩ গুরুত্বপূর্ণ দাবি কেজরিওয়ালের

৩ গুরুত্বপূর্ণ দাবি কেজরিওয়ালের

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, করোনা ভাইরাসের নিয়ন্ত্রণের জন্য লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াতে হবে। জাতীয় পর্যায়েও লকডাউনের মেয়াদ বৃদ্ধি করতে হবে। যদি রাজ্য সরকারগুলি নিজেদের মতো লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা জানায়, তাহলে তার গুরুত্ব হ্রাস পাবে। লকডাউনে যদিও বা কিছু ছাড় দেওয়া হয়, সেখানে রেল কিংবা সড়ক পরিবহণের মতো পরিষেবাতে কোনও ছাড় দেওয়া যাবে না বলে দাবি করেন কেজরিওয়াল।

 লকডাউনের মেয়াদ বৃদ্ধির সওয়াল মমতা, আদিত্যনাথেরও

লকডাউনের মেয়াদ বৃদ্ধির সওয়াল মমতা, আদিত্যনাথেরও

পশ্চিমবঙ্গেরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও কেজরিওয়াল, ঠাকরে এবং অমরিন্দর সিং-এর মতোই লকডাউন বৃদ্ধির দাবি করেন।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলর আশ্বাস

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলর আশ্বাস

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান, রাজ্যে কোরবা এলাকায় পুরোপুরি লকডাউন করা হয়েছে। কেননা সেই এলাকা থেকে ৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তিনি জানান পরিস্থিতির মোকাবিলায় ছত্তিশগড় সরকার কেন্দ্র সরকারকে পুরোপুরি সমর্থন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+