Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Visakhapatnam: বিশাখাপত্তনমের একটি ল্যাবে প্রবল বিস্ফোরণ, মৃত দুই, আহত বহু

Visakhapatnam Reactor Explosion: ওষুধের কারখানায় একটি প্রবল বিস্ফোরণ! যা খবর তাতে ল্যাবের রিঅ্যাক্টরে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর।

ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। ল্যাবের মধ্যে আগুন নেভানোর প্রক্রিয়া শুরু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি বিশাখাপত্তনমের অদূরে আনাকাপল্লি জেলায় ঘটেছে বলে জানা যাচ্ছে। সেখানে অচ্যুতপূরম বিশেষ ইকোনমিক জোন রয়েছে।

বিশাখাপত্তনমের একটি ল্যাবে প্রবল বিস্ফোরণ

আর ওই জোনেই সাহিতি ফার্মার একটি কারখানা রয়েছে। আর সেই কারখানার ল্যাবেই এই বিধ্বংসী বিস্ফোরণ হয় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই কারখানার ভিতরে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করা হচ্ছে। তবে ভিতরে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা। কাউকে ওই কারখানার আশেপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়াতে ঢেকে যায় চারপাশ। আর এরপরেই বিধ্বংসী আগুন লেগে যায়। শুধু তাই নয়, কয়েক কিলোমিটার জুড়ে কালো ধোঁয়াতে ঢেকে যায় চারপাশ। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Visakhapatnam

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের আধিকারিকরা। একই সঙ্গে প্রশাসনের আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কি কারনে এই বিস্ফোরণ তা স্পষ্ট নয়। তবে ল্যাবের ভিতরে অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনাও তাও স্পষ্ট নয়।

পরিস্থিতি কিছুটা আয়ত্তে এলে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের আধিকারিকদের। এমনকি কোন গাফিলতির জেরেই এই ঘটনা কিনা তাও নিশ্চিত করতে তদন্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক আধিকারিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+