দেশের অর্থনীতির উন্নতির সঙ্গে বেকারত্বের হার চিন্তার কারণ হতে পারে, সতর্ক করল কেন্দ্র
দেশের অর্থনীতির উন্নতির সঙ্গে বেকারত্বের হার চিন্তার কারণ হতে পারে, সতর্ক করল কেন্দ্র
ছত্তিশগড়ের রায়পুরে আরবিআই-এর প্রাক্তন গভর্নর একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন, শ্রীলঙ্কা ও পাকিস্তানের অর্থনীতি দেখে ভারতীয়দের আতঙ্কের কোনও কারণ নেই। কারণ ভারতে অর্থনীতি স্থিতিশীল। বিজেপি রঘুরাম রাজনের এই মন্তব্যকে হাতিয়ার করে মোদী সরকারের প্রশংসা করে প্রচার করে। এই পরিস্থিতিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর সতর্ক করে বলেন, দেশের বেকারত্বের হার দ্রুত গতিতে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

দেশের বেকারত্ব বৃদ্ধি
একটি সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, দেশের বেকারত্ব ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তিনি মন্তব্য করেন, একটি অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে চাকরি প্রদান করা। প্রত্যেকের কোনও সফট ওয়্যার প্রোগামার ও পরামর্শদাতা হওয়ার কোনও প্রয়োজন নেই। যেটা প্রয়োজন, তা হল একটা যোগ্যতার মাপকাঠিতে সঠিক চাকরি। এর আগে রঘুরাম রাজন সতর্ক করে বলেছিলেন, চিনের নীতি অন্ধভাবে মেনে চললে ফলাফল ভয়ানক হতে পারে। দেশের তরুণ সমাজকে শিক্ষা দেওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা বা পরিকাঠামো দেওয়া প্রয়োজন। না হলে, তাঁদের মেডিসিনের মতো কোর্সগুলোর জন্য বিদেশে যেতে হবে। সঠিক পরিষেবা না পেলে ভারতের মেধাবী ছাত্ররা বিদেশের কাছে বিক্রি হয়ে যেতে পারে। সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের অর্থনীতি ভালো পরিস্থিতিতে রয়েছে। তবে ভারতে যে বিপুল জনসংখ্যা, তার জন্য আরও আর্থিক বৃদ্ধির প্রয়োজন। তিনি বলেন, ভারতের বেকারত্বের হার কমানো বা কর্মসংস্থান বৃদ্ধির কোনও শর্টকার্ট পথ নেই। প্রথমে ভারতীয় যুবকদের দক্ষতা তৈরি করতে হবে। সেই দক্ষতার ভিত্তিতে চাকরি দিতে হবে।

সংখ্যালঘুদের অবহেলা অর্থিক উন্নতির পথে বাধা
রঘুরাম রাজন শ্রীলঙ্কার প্রসঙ্গ তুলে বলেন, দ্বীপরাষ্ট্রটির বর্তমান পরিস্থিতির কারণ লুকিয়ে রয়েছে ইতিহাসে। মধ্যবিত্তরা খুব ভালোভাবে জীবনধারণ করতে পারতেন। একসময় শ্রীলঙ্কায় সংখ্যালঘুদের বেকারত্বের হার এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। শ্রীলঙ্কায় সংখ্যালঘু হলেন তামিলরা। শ্রীলঙ্কার রাজনীতিবিদরা এই বিষয়টি অবহেলা করেন। যার জেরে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। দ্বীপরাষ্ট্রটির আর্থিক সঙ্কটের নেপথ্যে এই গৃহযুদ্ধ বড় ভূমিকা পালন করে। তিনি মনে করছেন, এই ক্ষেত্রে ভারতের সাবধান হওয়া উচিত। অনেকক্ষেত্রেই সাম্প্রদায়িক উত্তেজনায় উস্কানি দেওয়া হচ্ছে, যা কখনই কাম্য নয়। সংখ্যালঘুদের ওপর অবহেলার সঙ্গে অর্থনীতির সম্পর্ক বোঝাতে গিয়ে তিনি বলেন, এই ধরনের ব্যবহার বিদেশি বিনয়োগকারীদের ওপর প্রভাব ফেলে। তাঁরা অনেক সময় মনে করেন, যেখানে এভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয়, সেখানে বিনিয়োগ করব কেন। চিনের উইঘুর সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, বেজিং উইঘুর সম্প্রদায়ের ওপর অত্যাচার করে। সেই কারণে জিনজিয়াং প্রদেশ যেখানে উইঘুর সম্প্রদায়ের বাসিন্দারা বাস করেন, সেখানকার অনেক পণ্য ইউরোপের বাজারে নিষিদ্ধ।

বিজেপি সরকারের সমালোচক নই
মোদী সরকারের সমালোচক হিসেবে পরিচিত রঘুরাম রাজন। বিজেপি অনেক ক্ষেত্রে তাঁকে কেন্দ্র সরকারের সমালোচক হিসেবে উল্লেখ করে। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি কোনও সরকারের সমালোচক নন। রাজন জানিয়েছেন, 'প্রতিটি সরকার ভুল করে। আমি যখন ইউপিএ সরকারের অধীনে কাজ করিনি, তখন সেই সরকারের সমালোচনা করেছি। আবার আমি আগের এনডিএ সরকারের অধীনেও কাজ করেছি।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications