karnataka Election: ভোটের মুখে বড় ভাঙন বিজেপিতে! কংগ্রেসে যোগ খোদ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

Former Deputy CM Laxman Savadi Join Congress: সামনেই কর্ণাটক নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর সেই নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপির। কংগ্রেসে যোগ দিলেন সে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তিন বারের বিধায়ক লক্ষ্মণ সড়াভি।

ইতিমধ্যে দুদফায় বিজেপির তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকাতে একাধিক বর্ষীয়ান নেতার নাম বাদ গিয়েছে। আর তা দেখার পরেই বিদ্রোহী হয়ে উঠেছেন একাধিক বিধায়ক। কেউ বলছেন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা তো আবার কেউ যাচ্ছেন শাহ-নাড্ডার কাছে। এই অবস্থায় চরম অস্বস্তিতে বিজেপি। আর এই অস্বস্তির মধ্যেই বিজেপি ছাড়লেন লক্ষ্মণ সড়াভি। বিজেপির প্রকাশ করা দুই তালিকাতেই নাম ছিল না।

karnataka Election

যদিও এরপরেই বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান লক্ষ্মণ সড়াভি। যদিও তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ। কিন্তু সেই আলোচনার আগেই রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছেম কংগ্রেসের বর্ষিয়ান নেতা ডিকে শিবকুমার এবং সিদ্ধারামাইয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন লক্ষ্মণ। বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার বলেন, ৯ থেকে ১০ জন] বিধায়ক কংগ্রেসে যোগ দিতে চাইছেন। এই বিষয়ে আলোচনা চলছে। আর এরপরেই পরবর্তী সিদ্ধান্ত বলে দাবি কংগ্রেস নেতার।

বলে রাখা প্রয়োজন, লক্ষ্মণ সড়াভি বিজেপি থেকে ইস্তফা দেওয়ার আগে নাম না করে বিজেপিকে আক্রমণ শানান। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁর কাছে আত্মসম্মানই শেষ কথা। কংগ্রেসে যোগ দেওয়ার পরেও প্রাক্তন এই বিজেপি নেতার মুখে একই কথা শোনা যায়। বলেন, কোথাও ভিক্ষা চাওয়ার প্রশ্নই ওঠে না। আত্ম সম্মানটাই সব। আর সেই কারণেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ বলে জানিয়েছেন লক্ষ্মণ।

বলে রাখা প্রয়োজন, এবার কর্নাটক ভোট বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে লোকসভা ভোটের আগে তো বটেই। এই অবস্থায় একের পর এক বিজেপি নেতার বিদ্রোহে চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে লক্ষ্মণ সড়াভি লিঙ্গায়েত নেতা। যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর। শুধু তাই নয়, তাৎপর্যপূর্ণ ভাবে এবার লিঙ্গায়েত ভোট খুব গুরুত্বপূর্ণ। সমীক্ষা বলছে, লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষ এবার কংগ্রেসের উপরেই আস্থা রাখতে চাইছেন। সেখানে লক্ষ্মণের কংগ্রেস যোগ বাড়তি সুবিধা এনে দেবে বলেও দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+