রাজ্যসভায় হেরে 'ভবিষ্যতহীন' কংগ্রেস ত্যাগ! অভিষেকের উপস্থিতিতে প্রাক্তন প্রদেশ সভাপতি-মন্ত্রীর যোগদান তৃণমূলে

সুস্মিতা দেবের তৃণমূলে যোগদানের পরে অসম (assam) কংগ্রেসে (congress) আবারও ভাঙন। এদিন কলকাতায় এসে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছেন, অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা (Ripun

সুস্মিতা দেবের তৃণমূলে যোগদানের পরে অসম (assam) কংগ্রেসে (congress) আবারও ভাঙন। এদিন কলকাতায় এসে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছেন, অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা (Ripun Bora)। এই যোগদান পর্ব হয় ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে। এদিনই তিনি কংগ্রেস ত্যাগের কথা জানিয়েছিলেন।

তৃণমূলে স্বাগত রিপুন বোরা

এদিন তৃণমূলের তরফ থেকে রিপুন বোরাকে দলে স্বাগত জানানো হয়েছে। বলা হয়েছে, অসমের প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী এবং অসমের শিক্ষামন্ত্রী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি রিপুন বোরাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে টুইটে।

কংগ্রেসের সঙ্গে হিমন্ত বিশ্বশর্মার যোগাযোগের অভিযোগ

কংগ্রেসের সঙ্গে হিমন্ত বিশ্বশর্মার যোগাযোগের অভিযোগ

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তৃণমূলের তরফে প্রাক্তন রাজ্যসভার সাংসদ রিপুন বোরাকে বোঝানো হয়েছে, কংগ্রেসের কোনও ভবিষ্যত নেই। এই মুহূর্তে তৃণমূলে যোগদানই সেরা বিকল্প। অন্যদিকে বোরা অভিযোগ করেছেন, অসমের শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়

কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়

রিপুন বোরার কংগ্রেস ছড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, বিষয়টি কংগ্রেসের অভ্যন্তরীণ। তিনি আরও বলেছেন, সম্প্রতি হওয়া রাজ্যসভার নির্বাচনে অসমের কংগ্রেস বিধায়করা রিপুন বোরাকে ভোট দেননি। সম্প্রতি হওয়া রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়কদের মধ্যে ক্রস ভোটিং-এর কারণে পরাজিত হন।
কংগ্রেসের এক বিধায়ক সিদ্দিক আহমেদকে ভোট নষ্ট করার অভিযোগে বরখাস্তও করা হয়। ইচ্ছাকৃতভাবে তিনি তিন লাইনের হুইপ অমান্য করেছিলেন বলে অভিযোগ। উল্লেখ করা প্রয়োজন একটা সময়ে অসমের বর্তমান মুখ্যমন্ত্রী অসম কংগ্রেসে ছিলেন।

উত্তর-পূর্বের তৃতীয় বড় নেতা তৃণমূলে

উত্তর-পূর্বের তৃতীয় বড় নেতা তৃণমূলে

গত বছরে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে অসমের কংগ্রেস নেত্রী এবং গান্ধী পরিবারের কাছের বলে পরিচিত সুস্মিতা দেব তৃণমূল যোগ দিয়েছিলেন। এরপর তৃণমূলে যএাগ দেন মেঘালয়ের মুকুল সাংমা। তারপর তৃণমূলে যোগ দিলেন রিপুন বরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+