Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দোষী সাব্যস্ত হলেও কোনও ধ্বংস নয়, বুলডোজার নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বুলডোজার অভিযানকে চ্যালেঞ্জ করে করা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি। সেখানেই বড় নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কোনও ব্যক্তি দোষী সাব্যস্ত হলেও কোনও বাড়ি ভাঙা যাবে না।

বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, তারা বাড়ি ও ভবন ধ্বংস নিয়ে উদ্বেগ মোকাবিলায় সারা দেশের জন্য় নির্দেশিকা জারি করবেন। জমিয়তে উলেমায়ে হিন্দের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গাভাই বলেন, শুধু অভিযুক্ত বলে কীভাবে বাড়ি ভাঙা যায়? তিনি বলেছেন, দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও বাড়ি ভাঙা যাবে না। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট বারে বারে বলার পরেও এব্যাপারে মনোভাবের কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না।

buldozar supreme court

আবেদনকারীদের তরফে প্রতিনিধিত্বকারী আইনজীবী দুষ্যন্ত দাভে বলেন ২০২২ সালে দিল্লিতে দাঙ্গার পরেই সেখানকার বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলা হয়। সেখানে অভিযোগ করা হয়েছিল, সেগুলির বাসিন্দারা হিংসাকে প্ররোচিত করেছিল। অপর আইনজীবী চন্দর উদয় সিীং উদয়পুরের একটি মামলার কথা উল্লেখ করে বলেন, সেখানে এক ব্যক্তির বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কারণ ভাড়াটিয়ার ছেলে অপরাধের সঙ্গে যুক্ত ছিল। অপর বিচারপতি বিশ্বনাথন বলেছেন, ছেলের ভুলের জন্য বাবার বাড়ি ভাঙা ঠিক নয়।

সলিসিটর তুষার মেহতা বলেন, আইনলঙ্ঘন হলে বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। পুরসভার আইন লঙ্ঘন করা হলেই এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, শুধুমাত্র মোটিশ দিয়েই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। কেউ কোনও অপরাধে যুক্ত থাকার কারণে নয়। এর জবাবে বিচারপতিরা বলেন, অভিযোগগুলি দেখে মনে হচ্ছে, আইনের লঙ্ঘন হয়েছে। বিচারপতি বিশ্বনাথন রাজ্য জুড়ে প্রয়োগ করার জন্য অননুমোদিত বিল্ডিংগুলি ভেঙে ফেলার বিষয়ে নির্দেশিকার প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ করেছেন।

সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, স্থাবর সম্পত্তি শুধু পদ্ধতির ভিত্তিতে ভেঙে ফেলা যেতে পারে। হলফনামাও দাখিল করা হয়েছে। সারা দেশের ভিত্তিতে এব্যাপারে নির্দেশিকা তৈরির প্রস্তাব দেওয়া হবে, যেখানে উদ্বেগ নিয়ে যত্ন নেওয়া হবে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন ধার্ষ হয়েছে ১৭ সেপ্টেম্বর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+