ইঞ্জিনিয়ার রশিদ থেকে উসমান মজিদ, প্রাক্তন জঙ্গি থেকে বিচ্ছিন্নতাবাদীরা লড়েছেন জম্মু ও কাশ্মীরের নির্বাচনে
মূল স্রোতে কি এবার ফিরতে চলছে উপত্যকা? জম্মু-কাশ্মীরের নির্বাচন শেষ হয়েছে। প্রচুর পরিমাণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কিন্তু তিন দফার ভোটে একটাও বিচ্ছিন্নতাবাদি ঘটনা হয়নি৷ শুধু তাই নয়, প্রাক্তন জঙ্গি, সন্ত্রাসবাদীবার এবার ভোট উৎসবে সামিল হয়েছেন।
বিচ্ছিন্নতাবাদের সঙ্গে জড়িয়ে থাকা এক ডজনের বেশি মানুষ এবার ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। গণতন্ত্রের উৎসবে স্বইচ্ছায় সামিল হয়েছেন। প্রাক্তন জঙ্গিরা এবার প্রার্থীও হয়েছিলেন। এই ঘটনাকে অনেকেই পরিবর্তনের হাওয়া বলে মনে করছেন।

এক দশক পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হল। তিন দফার বিধানসভা নির্বাচনে, পাঁচ প্রাক্তন জঙ্গি, চার বিচ্ছিন্নতাবাদী নেতা লড়েছেন। নিষিদ্ধ জামায়াত-ই-ইসলামী সংগঠনের ১০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে খবর।
কারা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন?
- উসমান মজিদ
মজিদ, উত্তর কাশ্মীরের বান্দিপোরার বাসিন্দা। প্রাক্তন জঙ্গি যিনি সরকারপন্থী বিদ্রোহ বিরোধী মিলিশিয়া সদস্যে রূপান্তরিত হন। প্রাথমিকভাবে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস লিবারেশন ফ্রন্ট (SLF) এর একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ১৯৮৯ সালে জঙ্গি প্রশিক্ষণে পাকিস্তানে গিয়েছিলেন। পরের বছর তিনি ফিরে আসেন সমাজের মূল ধারায়।
১৯৯৬ সালে জম্মু ও কাশ্মীর আওয়ামি লিগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি এবারও নির্বাচনে লড়েছেন। এখনও অবধি ছয় বার নির্বাচনে লড়াই করেছেন। দুবার জিতেছেন। প্রথম ২০০২ সালে বিধায়ক হন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বও পালন করেন।
- গুলজার আহমেদ দার
১৯৯০ সালে তিনিও পাকিস্তান যান।মুজাহিদিন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হন। ১৯৯৪ সালে আত্মসমর্পণ করেন। ২০২০ সালে, গুলজার আহমেদ দার একজন জেলা উন্নয়ন পরিষদ (DDC) সদস্য হিসাবে নির্বাচিত হন। এবার বিধানসভা নির্বাচনে তিনি কুলগামের দামহাল হাঞ্জি পোরা বিধানসভা আসন থেকে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন।
- সইফউদ্দীন ভাট
তিনি জঙ্গি কার্যকলাপে জড়িত ছিলেন। পুলিশ রেকর্ড রয়েছে। তিনি কংগ্রেসে প্রথম ছিলেন। পরে পিডিপিতে যোগ দেন। ভাট পরে এনসি-তে স্থানান্তরিত হন। তিনি ২০০৮ এবং ২০১৪ সালে পিডিপির টিকিটে নির্বাচনে লড়াই করেন। এবার এনসি-র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন।
- শেখ ফিদা হুসেন
কুলগামের দেবসার থেকে আম আদমি পার্টির প্রার্থী। জঙ্গি কার্যকলাপে তার জড়িত থাকার পুলিশ রেকর্ড আছে। দেড় বছর জেলও খেটেছেন। হয়েছিল। তার বিরুদ্ধে টাডায় মামলা আছে। একাধিক মামলার কথা তিনি নির্বাচনী হলফনামায় জানিয়েছেন।
- জাফর হাবিব দার
তেহরিক-ই-হুরিয়াতের একজন প্রাক্তন কর্মী এবং সৈয়দ আলি শাহ গিলানির কট্টরপন্থী গোষ্ঠীর সমর্থক। দার আলতাফ বুখারির নেতৃত্বে আপনি পার্টির প্রার্থী হিসাবে কেন্দ্রীয় শালটেং বিধানসভা আসন থেকে নির্বাচনে লড়েছেন। জননিরাপত্তা আইনে তাকে একসময় গ্রেফতার করা হয়েছিল। মুক্তির পর, তিনি মূলধারার রাজনীতিতে আসে।
- ইঞ্জিনিয়ার রশিদ
দিল্লির তিহার জেলে বন্দি তিনি। শেখ আবদুল রশিদ, ইঞ্জিনিয়ার রশিদ নামে পরিচিত। উত্তর কাশ্মীরের বারামুল্লা আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। ২০১৯ সালে তিনি ইউএপিএ আইনে গ্রেফতার হন। তিনি গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তী জামিনে মুক্ত হন। তারপর তিনি প্রচার সেরেছেন। অন্তর্বর্তীকালীন জামিন ১২ অক্টোবর পর্যন্ত বেড়েছে।
এই তালিকায় সারজন বরকতি, শোওয়াব মহম্মদ শেখরাও আছেন। আগামী ৮ অক্টোবর নির্বাচনের ফল প্রকাশ হবে। কারা সাফল্য পাবেন? সেই চর্চা থাকছেই।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications