কোন মন্ত্রে মণিপুর জয় বিজেপির, রইল পূর্ণাঙ্গ আলোচনা
কোন মন্ত্রে মণিপুর জয় বিজেপির, রইল পূর্ণাঙ্গ আলোচনা
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মণিপুরে ক্ষমতায় ফিরেছে বিজেপি৷ ভোটের কিছুদিন আগেও যে মণিপুরে বিজেপি থেকে কংগ্রেস সহ অন্যান্য দলে যাওয়ার ধুম পড়ে গিয়েছিল৷ কিন্তু ঠিক কোন মন্ত্রে ম্যাজিক ফিগার পার করে মণিপুরে ৩২টি আসন ঝুলিতে ভরেছে বিজেপি? অনেকেই এই সাফল্যের প্রথম কৃতিত্ব দিচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-কে। তার সঙ্গেই যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলি মণিপুরে বিজেপিকে জয় এনে দিয়েছে সেগুলি হল

মণিপুরে শান্তি, স্থিতিশীলতা এবং স্বাভাবিক প্রশাসনিক অবস্থা
ওকরাম ইবোবি সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস আমলের অশান্ত মণিপুরের বন্ধ, অবরোধ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র বৃদ্ধি পেয়েছিল তার বিপরীতে গত পাঁচ বছর মণিপুরে যথেষ্ট শান্তিপূর্ণ ছিল। রাজ্যের বিভিন্ন অংশে অসামরিক সংগঠনগুলির দ্বারা ডাকা রাজ্যব্যাপী বন্ধ এবং অর্থনৈতিক অবরোধ, যা একটা সময় কয়েকদিন ধরে চলত (২০১১ সালের ১০০ দিনের অর্থনৈতিক অবরোধ সবচেয়ে দীর্ঘ।) শেষ পাঁচবছরের বিজেপি রাজে এখন যা অতীত। সহিংস বিক্ষোভ, পাথর ছোড়া, টিয়ারগ্যাস বা কারফিউর মতো ঘটনাগুলি তুলনামূলকভাবে অনেক কমেছে ২০১৭ থেকে ২২এর বিজেপি রাজে। বিজেপি সঠিক সময়ে ক্ষমতায় এসেছিল এবং এই পরিবর্তনকে তারা রাজ্যবাসীর সুবিধার জন্য ব্যবহার করতে সক্ষম হয়েছে।

কেন্দ্রে ক্ষমতায় থাকা
উত্তর-পূর্ব অঞ্চলের অন্যান্য ছোট রাজ্যগুলির মতো, মণিপুরের ভোটারদেরও কেন্দ্রে ক্ষমতায় থাকা দলকে ভোট দেওয়ার প্রবণতা রয়েছে। বিজেপি কেন্দ্রে থাকায়, মণিপুরের ভোটারদের জন্য শাসক বেছে নেওয়ার কাজটি সহজ এবং নিরাপদ হয়ে উঠেছে। পাশাপাশি বিজেপি তার পাঁচবছরের সাফল্য প্রচারে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে।

একটি দুর্বল বিরোধী দল
২০১৭ সালে কংগ্রেস মণিপুরে একক বৃহত্তম দল হলেও, গত পাঁচ বছর এই 'গ্র্যান্ড ওল্ড পার্টি'র জন্য বিশেষভাবে কঠিন ছিল, কারণ এর বিধায়ক সংখ্যা ২৭ থেকে ১৩-তে নেমে এসেছে। ব্যাপক দলত্যাগ এবং যোগ্য নেতৃত্বের অভাবের কারণেই এরকম ঘটনা ঘটেছে। ২০২২ এ যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মণিপুরে নির্বাচন লড়েছে সেটি একটি দূর্বল কংগ্রেস। মণিপুরে কংগ্রেসের হেভিওয়েট ওকরাম ইবোবি সিং গত দু'মাসে প্রচারের সক্রিয় হয়ে উঠলেও, গত পাঁচ বছরে তিনি কার্যত অদৃশ্য ছিলেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications